দুবাই ফেরত যাত্রীর শরীরে মিলল করোনাভাইরাস, পাঠানো হল বেলেঘাটায়
- Published by:Rachana Majumder
Last Updated:
বিমানবন্দর সূত্রে খবর, দুবাইয়ের এক পুরুষ নাগরিক গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন৷ সরকারি নিয়মানুসারে তাঁর করোনা পরীক্ষা করা হলে কোভিড পজিটিভ ধরা পড়ে।
#অনুপ চক্রবর্তী, কলকাতা: কলকাতায় করোনা আক্রান্ত আরও এক৷ রবিবার রাতে দুবাই ফেরত এক যাত্রীর শরীরের করোনা ভাইরাসের সন্ধান মেলে। বিমানবন্দর সূত্রে খবর, দুবাইয়ের এক পুরুষ নাগরিক গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন৷ সরকারি নিয়মানুসারে তাঁর করোনা পরীক্ষা করা হলে কোভিড পজিটিভ ধরা পড়ে। এরপরেই ওই যাত্রীকে অন্যান্য যাত্রীদের থেকে আলাদা করা হয়। পরে তাঁকে বেলঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর সংস্পর্শে আসা অন্য ব্যক্তিরাও কোয়ারেন্টাইনে আছেন।
কলকাতায় করোনা আক্রান্ত এক বিদেশি মহিলাও। এদিন কলকাতা বিমানবন্দরে করোনা টেস্টের সময়ে ওই মহিলার রিপোর্টে পজিটিভ আসে। তিনি বিট্রিশ-অস্ট্রেলিয়ান নাগরিক বলে জানা গিয়েছে। কুয়ালালামপুর থেকে বুদ্ধগয়া যাচ্ছিলেন তিনি। তার জন্য কলকাতা বিমানবন্দরে এসেছিলেন। তখন কোভিড টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই মহিলা অস্ট্রেলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে তাঁর কাছে ব্রিটিশ পাসপোর্ট আছেও। ওই মহিলার নমুনা জেনোম সিকোয়েন্স এর জন্যে পাঠানো হবে।
advertisement
advertisement
তবে ওই মহিলা করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত, তা এখনও স্পষ্ট নয়। শারীরিক পরীক্ষার পরে রিপোর্ট আসলেই তা জানা যাবে। তাঁর কী কী উপসর্গ রয়েছে, তা এখনও জানা যায়নি।
advertisement
অনুপ চক্রবর্তী
Location :
First Published :
Dec 26, 2022 3:32 PM IST








