advertisement

Dakshin Dinajpur News: ফুলকপি চাষে দ্বিগুণ লাভ হওয়ায় চওড়া হাসি কৃষকদের মুখে

Last Updated:

ফুলকপি চাষ করে অল্প খরচে লাভ বেশি হওয়ায় অর্থনৈতিক অবস্থা ফিরছে কৃষকদের। এলাকার উৎপাদিত কপির চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে পার্শবর্তী জেলায়

+
অনুকূল

অনুকূল আবহাওয়ায় ফুলকপি চাষে অধিক লাভ কৃষকদের 

দক্ষিণ দিনাজপুর: আবহাওয়া অনুকুল হ‌ওয়ার ফলে অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে ফুলকপির চাষ করে লাভের মুখ দেখছেন সবজি চাষিরা। পাশাপাশি বাজারে ফুলকপির চাহিদা যথেষ্ট হওয়ার ফলে দাম বিগত বছরগুলির তুলনায় ভাল পাচ্ছেন বলে চাষিদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই কপি চাষ করে অল্প খরচে লাভ বেশি হওয়ায় অর্থনৈতিক অবস্থা ফিরছে কৃষকদের। এলাকার উৎপাদিত কপির চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে পার্শবর্তী জেলায়। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় দিনদিন দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকায় জনপ্রিয় হয়ে উঠছে ফুলকপি চাষ।
advertisement
advertisement
শীতকালীন সবজি-কপি আবাদ করে ভাল লাভ হওয়ায় এখানকার কৃষকরা শীতকালীন সবজি চাষে ক্রমেই আগ্রহী হয়ে উঠছেন। এই প্রসঙ্গে এক ফুলকপি চাষি জানান, বিঘা প্রতি জমিতে আগাম জাতের কয়েক হাজার ফুলকপি চারা রোপণ করেন। আবহাওয়া ভাল হওয়ায় প্রতিটি গাছে ফলন এসেছে। আগাম জাতের প্রতিটি ফুলকপি ৩০০-৫০০ গ্রাম ওজনের হয়ে থাকে। প্রত্যেকটি ফুলকপি উৎপাদনে খরচ হচ্ছে অল্প কিছু টাকা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রথমে অল্প কিছু জমিতে ফুলকপির চাষ করলেও বর্তমানে প্রায় দেড় থেকে দুই বিঘা জমিতে ফুলকপির চারা রোপণ করছেন চাষিরা। চারা রোপনের প্রায় ৬০ থেকে ৭০ দিনের মাথায় একটা পূর্ণাঙ্গ ফুলকপি পাওয়া যায়। তবে ফলন ভাল হওয়া এবং বাজারের দাম ভাল থাকায় হাসি ফুটেছে কৃষকদের মুখে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: ফুলকপি চাষে দ্বিগুণ লাভ হওয়ায় চওড়া হাসি কৃষকদের মুখে
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৭ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • মঙ্গলবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement