advertisement

Coochbehar News: শীতের শুরুতেই বৃষ্টি, ফসল উঠতে বিলম্বের আশঙ্কা

Last Updated:

যেসব এলাকায় বেশি বৃষ্টি হয়েছে সেখানে চাষের সামান্য ক্ষতি হতে পারে। এই সময়ে শীতকালিন সবজি চাষ শুরু করেন বেশিরভাগ চাষি

+
সবজি

সবজি বাজারের পরিস্থিতি

কোচবিহার: নিম্নচাপের জেরে শীতের শুরুতেই বৃষ্টি হয়েছে। আর তাতেই চিন্তা বেড়েছে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের। বৃষ্টির কারণে ধান থেকে শুরু করে সবজি, জলের তলায় চলে গিয়ে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। এর ফলে দাম বাড়তে শুরু করেছে। যে জেলাগুলোয় হালকা বৃষ্টি হয়েছে সেখানে চাষের খুব একটা ক্ষতি হবে না। তবে কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতের শুরুতেই এই বৃষ্টির কারণে ফসল উঠতে এবার দেড়ি হতে পারে।
যেসব এলাকায় বেশি বৃষ্টি হয়েছে সেখানে চাষের সামান্য ক্ষতি হতে পারে। এই সময়ে শীতকালিন সবজি চাষ শুরু করেন বেশিরভাগ চাষি। কিন্তু এবার বৃষ্টির ফলে ফলে শীতকালীন আলু চাষ ১০ থেকে ১২ দিন পিছিয়ে যেতে পারে। তবে ক্ষতির আশঙ্কা খুবই কম। কোচবিহারের প্রায় সমস্ত বাজারে টাটকা সবজি কিনতে ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের। আসলে দক্ষিণবঙ্গের মতো এখানে অতটা বেশি বৃষ্টি হয়নি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অমল রায় এক বিশেষজ্ঞ জানান, শীতের শুরুতেই বৃষ্টির ফলে পিছিয়ে যাচ্ছে আলু বীজ রোপণের কাজ। তবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি না হওয়ার কারণে এখানে সেরকম ক্ষতির আশঙ্কা নেই। কিন্তু একটু পিছিয়ে যেতে পারে আলু চাষের সময়। দক্ষিণবঙ্গে সবজির দাম বাড়লেও উত্তরবঙ্গে বিশেষত কোচবিহার জেলায় কাঁচা আনাজের দাম খুব একটা বাড়ার সম্ভাবনার নেই বলেও তিনি জানিয়েছেন।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coochbehar News: শীতের শুরুতেই বৃষ্টি, ফসল উঠতে বিলম্বের আশঙ্কা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement