advertisement

Siliguri News: শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক দোকান, দমকল নিয়ে অভিযোগ

Last Updated:

Siliguri News: বিধান মার্কেটে দাউদাউ করে জ্বলে যায় গোটা দোকান। আগুন নেভানোর লড়াই চালাচ্ছে দমকল। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। 

বিধান মার্কেটে আগুন 
বিধান মার্কেটে আগুন 
শিলিগুড়ি: পুজোর মুখে বিধান মার্কেটে বিধ্বংসী আগুন । শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। দাউদাউ করে জ্বলে যায় গোটা দোকান। আগুন নেভানোর লড়াই চালাচ্ছে দমকল। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের।
শনিবার সকালে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। আপাতত চারটি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মার্কেট চত্বরে।
advertisement
দমকলের সবগুলি ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ ওঠে।  ক্ষোভ ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। কী ভাবে আগুন লাগল, তা-ও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
advertisement
অনির্বাণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক দোকান, দমকল নিয়ে অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement