advertisement

Malda News: ভাইফোঁটায় হিট 'আবার খাবো'! মালদহে বাজার গরম, ৬ থেকে ৩০ হরেক রকম মিষ্টি

Last Updated:

দোকানে সাজানো মাত্রই মূহুর্তে বিক্রি হচ্ছে সন্দেশ থেকে ছানা মিষ্টি। কোনোটা তে লেখা ভাই ফোঁটা আবার কোনোটা জেলার বিখ্যাত ঐতিহ্যবাহী মিষ্টি। আবার খাবো, জলভরা, ভাই ফোঁটা সন্দেশ, রসকদম, ছানা মিষ্টি ইত্যাদি বিভিন্ন রকম মিষ্টির যোগান দিতে ব্যস্ততা দেখা দিল জেলার মিষ্টির বিভিন্ন দোকানে।

+
মালদহের

মালদহের সুকান্ত মোড় এলাকায় মিষ্টির দোকান

মালদহ: উৎসবের মরশুমে হাসি ফুটল মিষ্টি ব্যবসায়ীদের। দোকানে সাজানো মাত্রই মুহূর্তে বিক্রি হচ্ছে সন্দেশ থেকে ছানা মিষ্টি। কোনওটাতে লেখা ভাইফোঁটা, আবার কোনওটা জেলার বিখ্যাত ঐতিহ্যবাহী মিষ্টি। আবার খাবো, জলভরা, ভাই ফোঁটা সন্দেশ, রসকদম, ছানা মিষ্টি ইত্যাদি বিভিন্ন রকম মিষ্টির জোগান দিতে ব্যস্ততা দেখা দিল জেলার মিষ্টির বিভিন্ন দোকানে। এবারে চরম ব্যস্ততা দেখা দিল মালদহ শহরের মিষ্টি ব্যবসায়ীদের। ৬ টাকা থেকে শুরু করে ৩০ টাকা বিভিন্ন রকম দামের বিশেষ মিষ্টি রয়েছে দোকানে।
এক মিষ্টি ব্যবসায়ী দেবরাজ সরকার জানান, “উৎসবের মরশুমের শুরু থেকেই ব্যাপক চাহিদা রয়েছে মিষ্টির। তাই আগে থেকেই একাধিক রকম বিশেষ মিষ্টি তৈরি করা হচ্ছে। তবে ভাই ফোঁটা উপলক্ষে ক্রেতাদের আকর্ষণের জন্য প্রতিবছর বিশেষ মিষ্টি তৈরি করা হয়। তাই এবছর বিশেষ মিষ্টি ভাই ফোঁটা সন্দেশ, আবার খাবো, জলভরা-সহ বিখ্যাত মিষ্টি গুলি তৈরি করা হয়েছে। দোকানে সাজানো মাত্র মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে মিষ্টিগুলি।”
advertisement
advertisement
শুধু উৎসব নয় সারাবছরই বিশেষ মিষ্টির সন্ধানে ক্রেতাদের ভিড় জমে মালদহের সুকান্ত মোড় এলাকায়। তবে এবছর চাহিদা একটু বেশি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ভাইফোঁটায় হিট 'আবার খাবো'! মালদহে বাজার গরম, ৬ থেকে ৩০ হরেক রকম মিষ্টি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement