advertisement

Darjeeling News: মালদহ থেকে নকশালবাড়িতে ৫০ লক্ষের ডেলিভারি! হাতবদলের আগেই ভেস্তে গেল সব, হাতেনাতে পাকড়াও যুবক

Last Updated:

Darjeeling News: যুবকের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। সেই সময় কথায় অসঙ্গতি মেলায় তল্লাশি চালিয়ে যুবকের হেফাজত থেকে ৫০ লক্ষ টাকার মাদক উদ্ধার হয়।

ধৃত যুবক
ধৃত যুবক
নকশালবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ ট্রেনে করে মালদহ থেকে এসে নকশালবাড়িতে ডেলিভারি দেওয়ার পরিকল্পনা ছিল। তবে সেই প্ল্যান সফল হওয়ার আগেই ভেস্তে গেল। কুয়াশাচ্ছন্ন রাতে মাদক হাতবদলের ছক বানচাল করল পুলিশ। গ্ৰেফতার ১ যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহের বাংলাদেশ সীমান্তবর্তী কামার গ্ৰাম থেকে ব্রাউন সুগার নিয়ে ডেলিভারির ছক কষেছিলেন ধৃত যুবক। সেই মতো মালদহ থেকে ট্রেনে করে এসে নকশালবাড়ি স্টেশন লাগোয়া পুরনো পেট্রোল পাম্প এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি। তবে মাদক হাতবদল করার আগেই তাঁকে পাকড়াও করল পুলিশ।
আরও পড়ুনঃ কনকনে ঠান্ডার মাঝেই ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, কী হতে চলেছে উত্তরবঙ্গে জানিয়ে দিল আবহাওয়া দফতর
যুবকের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। সেই সময় কথায় অসঙ্গতি মেলায় তল্লাশি চালিয়ে যুবকের হেফাজত থেকে ৫০৪ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পরে মাদক কারবারের অভিযোগ তাঁকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
ধৃত যুবকের নাম রমজান আলি ওরফে আব্বাস। তিনি মালদহের অতিসক্রিয় মাদক কারবারি হিসেবে পরিচিত বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে পুলিশ হেফাজতে নিয়ে কোথায় ডেলিভারির ছক ছিল, আর কারা কারা জড়িত- এসবের তদন্তে নামবে নকশালবাড়ি থানার পুলিশ। জানা যাচ্ছে, তাঁর হেফাজত থেকে উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ৫০ লক্ষ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: মালদহ থেকে নকশালবাড়িতে ৫০ লক্ষের ডেলিভারি! হাতবদলের আগেই ভেস্তে গেল সব, হাতেনাতে পাকড়াও যুবক
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement