advertisement

Dakat Kali Puja : দায়িত্ব নিয়েছিলেন জমিদার, কিন্তু কালীর পুজো হত ডাকাতদের নিয়মে! আজও প্রথা ভাঙার সাহস হয়নি

Last Updated:

Dakat Kali Puja : ডাকাত দল না থাকলেও, থেকে গিয়েছে তাদের প্রথা। মালদহের এই গ্রামে আজও ডাকাতদের প্রথা মেনে মশাল জ্বালিয়ে পুজো হয় মা শ্যামাকালীর।

+
চলছে

চলছে মূর্তি তৈরির কাজ

মালদহ, জিএম মোমিন: ডাকাত দল না থাকলেও, থেকে গিয়েছে তাদের প্রথা। মালদহের এই গ্রামে আজও ডাকাতদের প্রথা মেনে মশাল জ্বালিয়ে পুজো হয় মা শ্যামাকালীর। মালদহের হবিবপুরের মানিকোড়া গ্রামের শ্যামা কালী পুজো যেন এক ইতিহাস। প্রায় ৩০০ বছরের অধিক সময় থেকে এই পুজো হয়ে আসছে গ্রামে।
গ্রামবাসীদের কথায় এই পুজোর সূচনা হয়েছিল ডাকাতদের হাত দিয়ে। তাই আজও অনেকের কাছে এই মন্দিরটি পরিচিত ডাকাত কালী মন্দির নামে। মাঝে এই মন্দিরটি দায়িত্বে নিয়েছিলেন স্থানীয় জমিদার। তবে সময়ের সঙ্গে বদলেছে পুজোর দায়িত্ব। বর্তমানে জমিদারের এই পুজো এখন গ্রামের সার্বজনীন পুজো।
advertisement
advertisement
উদ্যোক্তা বদলালেও থেকে গিয়েছে ডাকাতদের চালু করা প্রাচীন সেই প্রথা। এক গ্রামবাসী জানান, পূর্বপুরুষদের মুখে শুনে এসেছি ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলে ঘেরা এই পরিত্যক্ত পুজোর বেদি খুঁজে পান। এরপর থেকে বংশপরম্পরায় জমিদারদের উদ্যোগে এই পুজো হত। তবে এখন সেই জমিদারি নেই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাই গ্রামের সকলে মিলে এই পুজো করেন। পুজোকে কেন্দ্র করে বসে বিশাল মেলা। মেলায় শামিল হয় ৮ থেকে ৮০ সকলে। বর্তমানে এই পুজোকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রাচীন রীতি মেনে এখনও মশাল জ্বালিয়ে পুজিত হন মানিকোড়া কালী তথা ডাকাত কালী। যদিও বর্তমানে ডাকাতদের হাতে পুজিতা দেবী এখন মানিকোড়া শ্যামাকালী নামে পরিচিত।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakat Kali Puja : দায়িত্ব নিয়েছিলেন জমিদার, কিন্তু কালীর পুজো হত ডাকাতদের নিয়মে! আজও প্রথা ভাঙার সাহস হয়নি
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement