নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ২ চা-শ্রমিককে যাবজ্জীবন কারাদণ্ড
Last Updated:
দুই চা শ্রমিক সুনীল লাকড়া ও সমির চারহাটকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আলিপুরদুয়ারের অতিরিক্ত দায়রা বিচারক অশোক পাল ৷
#আলিপুরদুয়ার: প্রতিবন্ধী এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় আলিপুরদুয়ার শামুকতলা থানার রায়ডাক চা বাগানের দুই চা শ্রমিক সুনীল লাকড়া ও সমির চারহাটকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আলিপুরদুয়ারের অতিরিক্ত দায়রা বিচারক অশোক পাল ৷
২০১২ সালের ৩০ সেপ্টেম্বর রায়ডাক চা বাগানের মুন্সি লাইনের বাসিন্দা বোলে মিঞ্জের ১৫ বছরের মেয়েকে খুজে পাওয়া যাচ্ছিল না ৷ দীর্ঘ খোজাখুজি করেও পাওয়া যায় না৷ ২ অক্টোবর স্হানীয় বাসিন্দা মাঙ্গরা কেরকেট্টার সুপারিবাগানে অর্ধনগ্ন মৃত অবস্হায় পাওয়া যায়৷ এর পর শামুকতলা থানার পুলিশ তদন্তে নামেন৷
দিল্লী থেকে আটক করে অভিযুক্ত দুই যুবক সুনীল ও সুমিতকে আটক করে৷ দীর্ঘ দিন আইনি লড়াইয়ের পর আজ আলিপুরদুয়ার আদালত ধৃত দুই যুবককে আজ যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন৷
advertisement
Location :
First Published :
Mar 01, 2017 7:55 PM IST











