advertisement

মদ খাওয়ার আসর বসে স্কুলে, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে এলাকাবাসী

Last Updated:

এলাকায় দীর্ঘদিন ধরে মদ বিক্রি হয়। আর সেই মদ খাওয়ার আসর বসে স্কুলে।

#কোচবিহার : এলাকায় দীর্ঘদিন ধরে মদ বিক্রি হয়। আর সেই মদ খাওয়ার আসর বসে স্কুলে। সেই ঘটনার অভিযোগ পুলিশে জানানো হলে পুলিশ মদ বিক্রেতাকে গ্রেপ্তার করে। এই ঘটনার জেরে স্কুলে ঢুকে ভাঙচুর চালাল দুস্কৃতীরা। কোচবিহার -২ ব্লকের রসেরকুঠি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। ঘটনার জেরে শুক্রবার স্কুলে এসে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল সংলগ্ন এলাকার একটি বাড়িতে বেআইনি মদ বিক্রি হত। সেই মদ নিয়ে মাতালরা আসর বসাতো স্কুলে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক পুলিশে অভিযোগ জানালে পুলিশ ওই মদ বিক্রেতাকে গ্রেপ্তার করে। এই ঘটনার জেরে মদ বিক্রেতার অনুগামীরা বৃহস্পতিবার রাতে স্কুলে ঢুকে তান্ডব চালায়। স্কুলের চেয়ার টেবিল ভাঙচুর করে। মিড ডে মিলের চাল ফেলে দেওয়া হয়। স্কুলের প্রচুর গাছ নষ্ট করে দেওয়া হয়।
advertisement
শুক্রবার সকালে স্কুলে এসে এই পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে ওঠে ছাত্রছাত্রীরা।ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ক্ষুদ্ধ অভিভাবকেরা বলেন, স্কুলের এই পরিস্থিতি থাকলে স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে ভয় পায়। স্কুলের প্রধান শিক্ষক মঙ্গল দে বলেন, স্কুলে মদের আসর বসত। তার প্রতিবাদ জানানোতেই স্কুলে ভাঙচুর করা হল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মদ খাওয়ার আসর বসে স্কুলে, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে এলাকাবাসী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement