advertisement

বিয়ে নিয়ে হুলস্থূল! বাড়িতে দ্বিতীয় পক্ষের নতুন বউ, বাইরে হাজির পুরনো বউ, তারপর...

Last Updated:

বাড়ির ভিতরে নব বিবাহিত দ্বিতীয় পক্ষের স্ত্রী, আর বাইরে ধর্নায় প্রথম পক্ষ।

Controversy over marriage in Maldah
Controversy over marriage in Maldah
#মালদহ:  একসঙ্গে বাড়িতে হাজির দুই বউ ।  বিয়ে নিয়ে হুলস্থুল কাণ্ড পুরাতন মালদহে। পরিস্থিতি সামাল দিতে আসরে পুলিশ । আর পুলিশ দেখেই বেপাত্তা বর। নাটকীয় এমন ঘটনার সাক্ষী থাকলেন বহু মানুষ । ঘটনায় হইচই পুরাতন মালদহের খয়েরাতি পাড়া এলাকায়। কোন পক্ষ নেবেন বুঝতে না পেরে দ্বিধায় উপস্থিত মানুষজন ।
জানা গিয়েছে ,পুরাতন মালদহের খয়েরাতি পাড়া এলাকার বাসিন্দা ইব্রাহিম সেখ বিহারের কাটিহার জেলায়  একটি বেসরকারী সংস্থায় কর্মী । বছর চারেক আগে তাঁর বিয়ে হয় এলাকারই বাসিন্দা টিনা বিবির সঙ্গে । তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে । কিন্তু বিয়ের পর থেকেই স্বামী , স্ত্রীর মধ্যে বনিবনার সমস্যা দেখা দেয় । শেষ পর্যন্ত বছর দুয়েক আগে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যান টিনা । এরপর থেকে সেখানেই থাকছিলেন তিনি । তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে ।
advertisement
advertisement
এরই মধ্যে কাটিহারের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ইব্রাহিম । ওই মেয়েকে বিয়ে করে খয়েরাতি পাড়ার বাড়িতে এসে উঠেন তিনি । বাড়ির লোকজন দ্বিতীয় স্ত্রীকে সাদরে ঘরে তুলে নেয় । এই খবর পৌচ্ছতেই মেয়েকে কোলো নিয়ে স্বামী ইব্রাহিমের বাড়িতে এসে হাজির হন প্রথম পক্ষের স্ত্রী টিনা । স্বামীর সঙ্গে ঘর করার ইচ্ছে প্রকাশ করেন তিনি । একই সঙ্গে তাঁর প্রশ্ন , তালাক বা বিবাহ বিচ্ছেদ ছাড়াই কিভাবে দ্বিতীয় বিবাহ করলেন ইব্রাহিম । শুধু তাই নয় দ্বিতীয় বিয়ের বৈধতাকেও চ্যালেঞ্জ করেন তিনি । চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সামনে ভিড় করেন এলাকার লোকজন । এক সময় ইব্রাহিমকে নিয়ে শুরু হয় দুই বউ এর টানা হেঁচড়া ।
advertisement
খবর পেয়ে এলাকায় পৌছয় পুরাতন মালদা থানার পুলিশ । যদিও পুলিশ আসার বিষয় টের পেয়ে বেপাত্তা হয়ে যায় ইব্রাহিম । শেষ পর্যন্ত প্রথম পক্ষের স্ত্রীকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। আইনগত ভাবে বিষয়টি মীমাংসার পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Sebak DebSarma
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিয়ে নিয়ে হুলস্থূল! বাড়িতে দ্বিতীয় পক্ষের নতুন বউ, বাইরে হাজির পুরনো বউ, তারপর...
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement