advertisement

College Student Missing: বাড়িতে হোয়াটসঅ্যাপ করে নিখোঁজ ছাত্রী, মন্দির থেকে পাওয়া গেল ব্যাগ-মোবাইল

Last Updated:

নিখোঁজ ছাত্রীর বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের করদহে। বালুরঘাট কো-এড কলেজের তৃতীয় বর্ষে পাঠরত। তাই সুবিধার জন্য বালুরঘাটে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত

নিখোঁজ কলেজ পড়ুয়া
নিখোঁজ কলেজ পড়ুয়া
দক্ষিণ দিনাজপুর: ভয়ঙ্কর কাণ্ড বালুরঘাটে। হোয়াটসঅ্যাপ করে মামার বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল কলেজ ছাত্রী। পরে এলাকার একটি মন্দির থেকে উদ্ধার হল তার ব্যাগ ও মোবাইল। ওই ছাত্রীর খোঁজে আত্রেয়ী নদীতে তল্লাশি শুরু হয়েছে।
নিখোঁজ ছাত্রীর বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের করদহে। বালুরঘাট কো-এড কলেজের তৃতীয় বর্ষে পাঠরত। তাই সুবিধার জন্য বালুরঘাটে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। বৃহস্পতিবার পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্রী। তারপর দুপুরের দিকে হঠাৎই বাড়ির মোবাইলে মেসেজ করে, ‘জীবন বিসর্জন দিয়ে দেব, বালুরঘাটের হনুমান মন্দির থেকে ব্যাগ ও মোবাইল নিয়ে নিও’। তারপর থেকে আর তার সন্ধান পাওয়া যায়নি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কী কারণে সে নিখোঁজ হয়ে গেল তা বুঝতে পারছে না পরিবার। পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপরই পুলিশ দ্রুত তৎপর হয়ে আত্রেয়ী নদীতে তল্লাশি শুরু করে। যদিও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও খোঁজ মেলেনি ওই ছাত্রীর। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেউ কিছু বুঝতে পারছেন না।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
College Student Missing: বাড়িতে হোয়াটসঅ্যাপ করে নিখোঁজ ছাত্রী, মন্দির থেকে পাওয়া গেল ব্যাগ-মোবাইল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement