advertisement

Mamata Banerjee: ১০০ দিনের কাজ, কাগজ ছিঁড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর, বললেন ‘ভিক্ষা চাই না, বাংলাই করবে'

Last Updated:

Mamata Banerjee:মঙ্গলবার রাসমেলা ময়দান থেকে এসআইআর থেকে ১০০ দিনের কাজ, একাধিক বিষয়ে কেন্দ্রকে তোপ মমতার৷

‘১০০ দিনের কাজের টাকা দেওয়ার আমরাই দেব’, কেন্দ্রের চিঠি ছিঁড়ে প্রতিবাদ! ‘আবার ক্ষমতায় আসব’ কোচবিহার থেকে ঘোষণা মমতার
‘১০০ দিনের কাজের টাকা দেওয়ার আমরাই দেব’, কেন্দ্রের চিঠি ছিঁড়ে প্রতিবাদ! ‘আবার ক্ষমতায় আসব’ কোচবিহার থেকে ঘোষণা মমতার
কোচবিহার: কোচবিহারে রাজনৈতিক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ মঙ্গলবার রাসমেলা ময়দান থেকে এসআইআর থেকে ১০০ দিনের কাজ, একাধিক বিষয়ে কেন্দ্রকে তোপ মমতার৷ বিহারের ভোট কেনা নিয়েও কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী৷
কোচবিহারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না। ভালবাসা দিয়ে কিনি৷ বিহারে টাকা দিয়ে ভোট কিনেছে বিজেপি। ভোটের আগে চা বাগান খোলা, কিছু দেওয়ার নামে নাটক করেন।’’ ১০০ দিনের কাজ নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
তিনি বলেন, ‘‘১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে। কাজ করি আমরা, ভোট নেয় ওরা। বহু বন্ধ চা বাগান খুলেছি আমরা। ওরা দিল্লিতে আমাদের প্রতিনিধিদের অসম্মান করেছে। ১০০ দিনের প্রকল্পের জন্যে প্রতিনিধি দিল্লি গিয়েছিল। রিভিউ করার নামে ১৮৬টি টিম ওরা পাঠিয়েছে রাজ্যে। ভোটের আগে ১০০ দিনের কাজের টাকা দিতে পারে। ২ মাসের মধ্যে কাজ করা সম্ভব নয়। তারপর ওরা বলবে কাজ করতে পারেনি। বাংলা কোনওদিন মাথানত করেনি এবং করবেও না। বাংলা মাথা উঁচু করে চলে।’’
advertisement
১০০ দিনের কাজের টাকা দেওয়ার কথাও কোচবিহারের মঞ্চ থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘আমরা আবার ক্ষমতায় আসব। তোমাদের ভিক্ষে চাই না। আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। ১০০ দিনের কাজের টাকা আমরাই দেবো। যে চিঠি ওরা দিয়েছিল, তার কোনও গুরুত্ব নেই। তাই ছিঁড়ে দিলাম।’’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: ১০০ দিনের কাজ, কাগজ ছিঁড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর, বললেন ‘ভিক্ষা চাই না, বাংলাই করবে'
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে

  • বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে

  • আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement