advertisement

অষ্টম শ্রেণীর ছাত্রীকে স্কুলে মারধরের জেরে চরম সিদ্ধান্ত স্কুল ছাত্রীর, অভিযোগ পরিবারের

Last Updated:

স্কুলের ভেতর অষ্টম শ্রেণীর ছাত্রীকে মারধর, তার জেরের নাকি বাড়ি ফিরে অভিমানে আত্মঘাতী ছাত্রী, দাবি পরিবারের। মাটিগাড়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী প্রিয়া রায় গতকাল স্কুলে ভর্তি হতে গেলে তার পরীক্ষার রেজাল্টে গরমেল থাকায় ভর্তি নেওয়া হয়নি।

চরম সিদ্ধান্ত নিল ছাত্রী
চরম সিদ্ধান্ত নিল ছাত্রী
মাটিগাড়া: স্কুলের ভেতর অষ্টম শ্রেণীর ছাত্রীকে মারধর, তার জেরের নাকি বাড়ি ফিরে অভিমানে আত্মঘাতী ছাত্রী, দাবি পরিবারের। মাটিগাড়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী প্রিয়া রায় গতকাল স্কুলে ভর্তি হতে গেলে তার পরীক্ষার রেজাল্টে গরমেল থাকায় ভর্তি নেওয়া হয়নি।
অভিযোগ, স্কুলে বন্ধ ঘরে পরবর্তীতে তাকে মারধর করা হয়। এরপরই বাড়ি ফিরে কাউকে কিছু না জানিয়ে স্কুলের পোশাক পরেই অভিমানে আত্মঘাতী হয় স্কুল ছাত্রী। এরপর বাড়ির সদস্যরা বুঝতে পেরে ঘরের দরজা ভেঙে নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। আজ মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার মা।
advertisement
advertisement
মৃত নাবালিকার পরিবারের অভিযোগ, যদি ওই ছাত্রীর রেজাল্টে কোনও সমস্যা থাকে তবে অভিভাবককে ডেকে সমস্যার সমাধান করা যেত। কিন্তু এভাবে স্কুলে বন্ধ ঘরে মেয়েকে মারধর এবং তারপর পরিবার স্কুলে পৌঁছনোর আগেই মেয়েকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ায় অভিমানী হয়ে পড়ে সেই ছাত্রী। তারপরেই সে বাড়ি ফিরে আত্মঘাতী হয়েছে বলে জানা গিয়েছে। ওই ছাত্রীর মা অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই ছাত্রীর পরিবারে। অবিলম্বে উক্ত স্কুল শিক্ষিকার শাস্তির দাবি জানান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অষ্টম শ্রেণীর ছাত্রীকে স্কুলে মারধরের জেরে চরম সিদ্ধান্ত স্কুল ছাত্রীর, অভিযোগ পরিবারের
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement