Jalpaiguri News: লাগাতার হামলায় অতিষ্ঠ হয়ে উঠেছিল জীবন! অবশেষে স্বস্তি পেল ডুয়ার্সবাসী
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: নাগেশ্বরী চা বাগানে খাঁচা বন্দি হল পূর্ণবয়স্কের চিতা বাঘ এতে সস্তি বাতাবরণ চা বাগান এলাকার। পূর্ণবয়স্ক চিতা বাঘ খাঁচা বন্দি হওয়ার খবর পেয়ে বনদফতর এসে নিয়ে চলে যায় চিতা বাঘকে ।
জলপাইগুড়ি: বেশ কিছু দিন ধরেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল একটি চিতা বাঘ। লাগাতার চলছিল হামলা। আতঙ্কে ত্রস্ত ছিল ডুয়ার্সের মেটেলি থানার অন্তর্গত নাগেশ্বরী চা বাগানের এলাকাবাসী। সাধারণ মানুষের পাশাপাশি বাড়ির গৃহপালিতরাও রেহাই পায়নি হামলা থেকে। রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়েছে বেশ কয়েকটি গরু-ছাগল। অবশেষে বৃহস্পতিবার সকালে মিলল স্বস্তি।
চিতা বাঘের লাগাতার হামলার ফলে বন দফতরে অভিযোগ জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা। বন দফতরের তরফ থেকে চা বাগানের বিভিন্ন জায়গায় পাতা হয় ফাঁদ। বৃহষ্পতিবার শ্রমিকেরা লক্ষ্য করে চা বাগানের ১২ এবং ১৩ নম্বর সেকশনের মাঝামাঝি পাতা খাচায় বন্দী হয়েছে পূর্ন বয়স্ক একটি চিতা বাঘ।
advertisement
advertisement
বিগত কয়েক দিন ধরে চিতা বাঘের হানায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিস য়ার্সের মেটেলি থানার অন্তর্গত নাগেশ্বরী চা বাগানের শ্রমিক মহল্লার দৈনন্দিন জীবন। অবশেষে চিতা বাঘটি ধরা পড়ায় শান্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। খাচা বন্দি হওয়া চিতা বাঘটি চিকিৎসার পর তাঁকে লোকলয় থেকে দূরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে খবর।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 21, 2023 3:40 PM IST










