advertisement

উত্তর দিনাজপুরে কনস্টেবলের রহস্যমৃত্যু

Last Updated:
#কলাগছ: রাতে পেট্রোল ডিউটি চলাকালীন দুষ্কৃতীরা গুলি চালিয়ে খুন করল এক পুলিশ কনস্টেবলকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালাগছ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পানের দোকানের সামনে। গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলকে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। মৃত পুলিশ কনস্টেবলের নাম মহম্মদ সাব্বির ( ৪০) ।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশসূত্রে জানা গিয়েছে, চাকুলিয়া থানার গন্ডালের বাসিন্দা মহম্মদ সাব্বির চোপড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গতকাল রাতে আর টি ভ্যানে টহলদারিতে অন্যান্য পুলিশ আধিকারিকদের সাথে ডিউটি দিচ্ছিলেন তিনি।
গভীর রাতে চোপড়া থানার কালাগছ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পানের দোকানের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কারও সাথে কথা বলছিলেন কনস্টেবল মহম্মদ সাব্বির। অভিযোগ, দুই দুস্কৃতী মোটরবাইকে এসে মহম্মদ সাব্বিরকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশ কনস্টেবল মহম্মদ সাব্বিরের।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
উত্তর দিনাজপুরে কনস্টেবলের রহস্যমৃত্যু
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement