advertisement

Uttar Dinajpur News: হোস্টেল সমস্যায় চরম বিপাকে দৃষ্টিহীন সুনীতা

Last Updated:

সুনীতার বাড়ি থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করা দৃষ্টিহীন এই মেধাবী ছাত্রীর পক্ষে অত্যন্ত কষ্টকর। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকলেও সুনীতাকে বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।

+
title=

উত্তর দিনাজপুর: জন্ম থেকেই দৃষ্টিশক্তি নেই। কিন্তু তাতে কী? মনের দৃষ্টিতেই শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠেছেন, নিজের অন্তরের সব অন্ধকার দূরে সরিয়ে দিয়ে জীবনের পথে এগিয়ে চলেছেন করণদিঘির বাসিন্দা সুনীতা রায়। স্পেশাল এডুকেটরের সাহায্যে গতবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর নিজের যোগ্যতায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্সে ভর্তি হন। কিন্তু তারপর অদ্ভুত সমস্যায় সুনীতার চলার পথ কন্টকাকীর্ণ হয়ে উঠেছে। রায়গঞ্জ শহরে থাকার জন্য কোথাও হোস্টেল পাচ্ছেন না।
সুনীতার বাড়ি থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করা দৃষ্টিহীন এই মেধাবী ছাত্রীর পক্ষে অত্যন্ত কষ্টকর। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকলেও সুনীতাকে বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। এদিকে বিশ্ববিদ্যালয়ের কাছে হোস্টেলে থাকতে না পারলে লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বাধ্য হয়ে বিষয়টি নিয়ে উপাচার্যের দ্বারস্থ হন ওই ছাত্রী।
advertisement
advertisement
সমস্ত বিষয় শুনে ব্যাপারটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখার্জি। এই বিষয়ে তিনি হোস্টেল মনিটরিং কমিটির সঙ্গে বৈঠক করে সমস্যার সুরাহা করবেন বলে জানান তিনি। সুনীতা রায়ের এই সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সর্বশিক্ষা মিশনের উত্তর দিনাজপুর জেলা কো-অর্ডিনেটর মুক্তা দত্তগুপ্ত। এই ঘটনাকে অমানবিক বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তিনিও বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
advertisement
মৃন্ময় বসাক
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: হোস্টেল সমস্যায় চরম বিপাকে দৃষ্টিহীন সুনীতা
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement