advertisement

LIVE: গেরুয়া শিবিরের হ্যাটট্রিক, দার্জিলিংয়ে জয়ী বিজেপির রাজু সিং বিস্তা

Last Updated:

গণনার শুরু থেকেই আজ দার্জিলিং কেন্দ্রে অনেকটাই এগিয়ে ছিলেন বিস্তা । বিজেপিকে সমর্থন করেছিল জি এন এল এফ ও বিমল গুরুং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা।

#দার্জিলিং: দার্জিলিংয়ে ফের গেরুয়া ঝড় ৷ জয়ী রাজু সিং বিস্তা ৷ মোট ৫,২৭,৩৭৫ ভোট পেয়ে জয়ী হলেন রাজু ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অমর সিং রাইয়ের থেকে ৩ লক্ষ ২২ হাজার ভোট বেশি পেয়েছেন রাজু সিং ৷
২০১৪ সালে দার্জিলিংয় থেকে এস এস আহলুওয়ালিয়া ও ২০০৯-এ যশবন্ত সিং বিজেপির টিকিটে জিতেছিলেন ৷ এ বছর এস এস আহলুওয়ালিয়াকে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী ঘোষণা করার পর দার্জিলিং কেন্দ্রে মণিপুরের রাজু বিস্তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি । গণনার শুরু থেকেই আজ দার্জিলিং কেন্দ্রে অনেকটাই এগিয়ে ছিলেন বিস্তা । বিজেপিকে সমর্থন করেছিল জি এন এল এফ ও বিমল গুরুং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা।
advertisement
রাজু বিস্তা আর এস এস এর সাথে যুক্ত ছিলেন ১৯৯৬ সাল থেকে ৷ তাঁর বাড়ি মণিপুরে হলেও থাকেন শিলিগুড়ির মাটিগাড়ার কাছে খাপ্রাইলে। জি এন এল এফ ও গুরুং পন্থী গোর্খা জন মুক্তি মোর্চা রাজু বিস্তার নাম প্রস্তাব করলে মেনে নেয় বিজেপি নেতৃত্ব । আর নতুন সেই মুখেই সাফল্য এল দার্জিলিংয়ে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
LIVE: গেরুয়া শিবিরের হ্যাটট্রিক, দার্জিলিংয়ে জয়ী বিজেপির রাজু সিং বিস্তা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement