advertisement

Bengali News: রাতে বাড়ি থেকে বেরিয়েছিল বাড়ির ছোট ছেলে, বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল গুলিবিদ্ধ দেহ

Last Updated:

মৃত যুবকের নাম মামুদ মিঞা, বাবার নাম ফারুক হোসেন। মামুদরা দুই ভাই, সে সবার ছোট। আগেরদিন রাতে বাড়ি থেকে বেরিয়েছিল মামুদ

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
মালদহ: সন্ধেয় বাড়ি থেকে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেনি যুবক। পরেরদিন সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হল মামুদ মিঞার (২০) দেহ। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মাঠ থেকে এই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।
মালদহের কালিয়াচক থানার চুর অনন্তপুরের কেয়ামত টোলা এলাকার ঘটনান এটা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মামুদ মিঞা, বাবার নাম ফারুক হোসেন। মামুদরা দুই ভাই, সে সবার ছোট। আগেরদিন রাতে বাড়ি থেকে বেরিয়েছিল মামুদ। তারপর আর বাড়ি ফেরেনি। কাউকে কিছু জানায়নি বলে পরিবার জানিয়েছে। সকালে ভারত-বাংলাদেশ সীমান্তের চুর অনন্তপুরের কেয়ামতটোলা এলাকায় ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় কালিয়াচক থানায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পুলিশ দেহটি উদ্ধার করে জন্য মালদহ মেডিকেল কলেজে পাঠায়। সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। বাড়ি থেকে বেরিয়ে রাতে কেন ওই যুবক ফিরল না এবং সে কীভাবে গুলিবিদ্ধ হল গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। মৃত যুবকের আত্মীয় তাজামুল হক বলেন, রাতে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর আর ফিরে আসেনি। সকালবেলা বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। আমাদের প্রাথমিক অনুমান, পাচার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে কী পাচার করছিল সে নিয়ে কেউ কিছু বলতে পারেনি।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: রাতে বাড়ি থেকে বেরিয়েছিল বাড়ির ছোট ছেলে, বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল গুলিবিদ্ধ দেহ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement