advertisement

Bangladeshi No Entry: বাংলাদেশিদের 'নো এন্ট্রি'! এবার কড়া পদক্ষেপ বাংলার 'এই' জেলায়! 'ভাড়া দেব না...', জানিয়ে দিল হোটেল-হোম স্টে কর্তৃপক্ষ

Last Updated:

Bangladeshi No Entry: ভারতের জাতীয় পতাকাকে অপমান করেছেন যারা তাঁদেরকে হোটেলে থাকতে দেবেন না আলিপুরদুয়ার জেলার হোটেল, হোম স্টে মালিকরা।

+
হাতি

হাতি সাফারি

আলিপুরদুয়ার: ডুয়ার্স আর কবে ভ্রমণে আসতে পারবেন বাংলাদেশি পর্যটকরা, তাতেই এবার উঠছে বড় প্রশ্ন। কারণ বাংলাদেশি পর্যটকদের হোটেল, হোম স্টে কিছুই ভাড়া দেবেন না আলিপুরদুয়ার জেলার হোটেল, হোম স্টে কর্তৃপক্ষ। জানিয়ে দিলেন সাফ।
এদিকে প্রতিবারই এই সময় প্রচুর বাংলাদেশি পর্যটক আসেন ডুয়ার্সে। জয়ন্তী, বক্সা, জলদাপাড়া, চিলাপাতায় বেড়াতে আসেন তাঁরা। কিন্তু এবার এলে থাকবেন কোথায়? সে বিষয়ে উঠছে প্রশ্ন।এবার আলিপুরদুয়ারের হোটেল অ্যাসোসিয়েশনও সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশিদের হোটেল ভাড়া দেবেন না।
advertisement
advertisement
আলিপুরদুয়ার টাউন হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পবনকুমার পুরোহিত বলেন, “আমরা সর্ব সম্মতিক্রমে বাংলাদেশের নাগরিকদের আপাতত বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সেখানে প্রায় সব হোটেল ও হোমস্টে মালিকরা উপস্থিত হন । সবাই এই বিষয়ে একমত।”
advertisement
ভারতের জাতীয় পতাকাকে অপমান করেছেন যারা তাঁদেরকে হোটেলে থাকতে দেবেন না আলিপুরদুয়ার জেলার হোটেল, হোম স্টে মালিকরা। তাঁরা জানিয়েছেন ভারত-বাংলাদেশের মধ্যে যে ভ্রাতৃত্ববোধটা ছিল সেটা যেন বজায় থাকে। তারা প্রতিবেশী দেশের মানুষকে যেমন সম্মান করেন সেই সম্মানটা তাঁরাও যেন পান। হোটেল মালিকদের কাছে দেশের সম্মান সবথেকে বেশি। যেখানে রাষ্ট্রের সম্মান সবার আগে। জাতীয় পতাকাকে বাংলাদেশিরা অপমান করেছে। সেকারণে আলিপুরদুয়ার জেলার হোটেল মালিকরা আপাতত বাংলাদেশি পর্যটকদের বয়কট করেছেন। সম্মান ফিরে পেলে তাঁরা বিবেচনা করবেন।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangladeshi No Entry: বাংলাদেশিদের 'নো এন্ট্রি'! এবার কড়া পদক্ষেপ বাংলার 'এই' জেলায়! 'ভাড়া দেব না...', জানিয়ে দিল হোটেল-হোম স্টে কর্তৃপক্ষ
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement