advertisement

Bangla News: গোপন সূত্রে মিলল খবর, হরিরামপুর থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার! গ্রেফতার দুই

Last Updated:

Bangla News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রানা শেখ (২৮), মামুদ মিয়া (৩৭)। বাড়ি মালদহ জেলায়।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
সুজন সূত্রধর, হরিরামপুর: গোপন সূত্রের খবরের ভিত্তিতে ৭০৬ গ্রাম ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের ঘটনা। ঘটনায় ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছেন হরিরামপুর থানার পুলিশ
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রানা শেখ (২৮), মামুদ মিয়া (৩৭)। বাড়ি মালদহ জেলায়। জানা গিয়েছে, গোপন সূত্রে হরিরামপুর থানার পুলিশের কাছে খবর আসে, গাজোল থেকে ব্রাউন সুগার নিয়ে ইটাহারের দিকে যাবে দুই জন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ হরিরামপুরের পুণ্ডুরি অঞ্চল মোড় এলাকায় পৌঁছায়
advertisement
advertisement
সেখানে এক মোটর বাইক আটকানো হয়। মোটর বাইকে থাকা দুই জনকে তল্লাশি করতেই তাদের কাছে থেকে ৭০৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেন হরিরামপুর থানার পুলিশ অফিসার-কর্মীরা। যার বাজারদর প্রায় ২৫ লক্ষ টাকা। এরপর ওই দুই জনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে হরিরামপুর থানার পুলিশ
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: গোপন সূত্রে মিলল খবর, হরিরামপুর থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার! গ্রেফতার দুই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement