advertisement

South Dinajpur News: ভিন রাজ্যে কাজ করতে যাওয়া সুবল একমাস ধরে নিখোঁজ! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের

Last Updated:

ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার পথে ব্যাঙ্গালোর থেকে নিখোঁজ শ্রমিক সুবল বর্মন

+
সুবল

সুবল বর্মন

দক্ষিণ দিনাজপুর: পরিবারের আর্থিক অনটনের জন্য স্থির করেন ভিন রাজ্যে কাজের জন্য যাবেন। তবে কাজ করতে যাওয়ার পথে ব্যাঙ্গালোর থেকে নিখোঁজ বালুরঘাট শহরের শ্রমিক সুবল বর্মন। নিখোঁজ শ্রমিকের খোঁজ পেতে গত একমাস ধরে বালুরঘাট থানায় ঘুরছেন পরিবার সহ বাসিন্দারা।
পরিবারের দাবি, গত ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ বালুরঘাটের ফরেস্ট রোড এলাকার বাসিন্দা সুবল বর্মন স্থানীয় রঞ্জিত সরকার নামে এক দালালের সঙ্গে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন নির্মাণ শ্রমিকের কাজ করতে। ৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে রওনা দিয়ে ১১ ফেব্রুয়ারি তিনি ব্যাঙ্গালোরে পৌঁছান। পরিবারকে ১৩ তারিখ জানানো হয় ব্যাঙ্গালোর থেকে প্রথম দিনই অর্থাৎ ১১ তারিখেই নিখোঁজ হয়ে যান তিনি। বর্তমানে ওই শ্রমিক কোথায় কি অবস্থায় রয়েছে সে নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে পরিবার। কি করে তাঁর খোঁজ পাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
পরিবারের অভিযোগ, বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত কোন ব্যবস্থায় নেয়নি পুলিশ। এমনকি অভিযুক্ত ঠিকাদার বা তাঁর সঙ্গে যারা কাজে ছিল কাউকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে একটা এফআইআর করেছে বালুরঘাট থানায়। কিন্তু পুলিশের পক্ষ থেকে যেভাবে কাজ করা উচিৎ সেভাবে কিছুই করছে না বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিচারের আশায় ঝড়ি বর্মন জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে বিস্তারিত জানান। দ্রুত বিচার চাইছে নিখোঁজ শ্রমিকের পরিবার। পাশাপাশি পুলিশ যাতে নিখোঁজ সুবল বর্মনকে খুঁজে আনার ব্যবস্থা করে সেই দাবি করেছে সুবল বর্মনের স্ত্রী ঝড়ি বর্মন।
advertisement
সুস্মিতা গোস্বামী 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ভিন রাজ্যে কাজ করতে যাওয়া সুবল একমাস ধরে নিখোঁজ! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত ! বাংলায় কি এর কোনও প্রভাব পড়বে? জেনে নিন
দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত ! বাংলায় কি এর কোনও প্রভাব পড়বে? জেনে নিন
  • দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত !

  • বাংলায় কি এর কোনও প্রভাব পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement