advertisement

Road Accident in Bagdogra: উত্তরবঙ্গে মর্মান্তিক দুর্ঘটনা! পাহাড় ওঠার আগেই সব শেষ, দক্ষিণেশ্বরের পরিবারে মৃত ১, আহত ৬

Last Updated:

Road Accident in Bagdogra: মৃতের বাবা জানিয়েছেন, সকালবেলা ঘটে দুর্ঘটনাটি। বাসের পেছনে ধাক্কা দেয় বোলেরো। তাঁর ছেলের মৃত্যু হয়েছে এবং পরিবারের আরও দু’জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

মর্মান্তিক দুর্ঘটনা! পাহাড় ওঠার আগেই সব শেষ, দক্ষিণেশ্বরের পরিবারে মৃত ১, আহত ৬
মর্মান্তিক দুর্ঘটনা! পাহাড় ওঠার আগেই সব শেষ, দক্ষিণেশ্বরের পরিবারে মৃত ১, আহত ৬
বাগডোগরা: পাহাড়ে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। আজ, বৃহস্পতিবার সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে দূরপাল্লার বাসে ধাক্কা একটি বোলেরো গাড়ির। ঘটনায় মৃত ১, আহত ৬ জন। গোটা পরিবার ছিল সেই গাড়িতে।
বাগডোগরার গোঁসাইপুরের এশিয়ান হাইওয়ে ২ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়।
advertisement
আহতদের মধ্যে দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতরা দক্ষিণেশ্বর থেকে কালিম্পঙের চুইখিমে তাঁদের আর এক বাড়ির দিকে যাচ্ছিলেন বলেই জানা গিয়েছে।‌‌ পরে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি উদ্ধার করে।
advertisement
মৃতের বাবা জানিয়েছেন, সকালবেলা ঘটে দুর্ঘটনাটি। বাসের পেছনে ধাক্কা দেয় বোলেরো। তাঁর ছেলের মৃত্যু হয়েছে এবং পরিবারের আরও দু’জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
বিশ্বজিৎ মিশ্র
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Accident in Bagdogra: উত্তরবঙ্গে মর্মান্তিক দুর্ঘটনা! পাহাড় ওঠার আগেই সব শেষ, দক্ষিণেশ্বরের পরিবারে মৃত ১, আহত ৬
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement