advertisement

Jalpaiguri News: নদীতে ভেসে ‌যাচ্ছে হস্তিশাবক! দেখেই ঝাঁপিয়ে পড়ল স্থানীয়রা! তারপর...

Last Updated:

Jalpaiguri News: জলঢাকা নদীতে ভেসে আসা হস্তি শাবককে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিল গ্রামবাসীরা। জলপাইগুড়ির নাগরাগাটার ব্লকের অন্তর্গত জলঢাকা নদীতে একটি হস্তি শাবককে ভেসে আসতে দেখে নাগরাকাটা বস্তি এলাকার বাসিন্দারা।

নদীতে ভেসে ‌যাচ্ছে হস্তিশাবক! দেখেই ঝাঁপিয়ে পড়ল স্থানীয়রা! তারপর...
নদীতে ভেসে ‌যাচ্ছে হস্তিশাবক! দেখেই ঝাঁপিয়ে পড়ল স্থানীয়রা! তারপর...
জলপাইগুড়ি: জলঢাকা নদীতে ভেসে আসা হস্তি শাবককে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিল গ্রামবাসীরা। জলপাইগুড়ির নাগরাগাটার ব্লকের অন্তর্গত জলঢাকা নদীতে একটি হস্তি শাবককে ভেসে আসতে দেখে নাগরাকাটা বস্তি এলাকার বাসিন্দারা।
এরপর সন্ধ্যা নাগাদ স্থানীয়রা নদী থেকে হস্তি শাবকটিকে উদ্ধার করে। জানা গিয়েছে, হিলা চা বাগান থেকেই হস্তিশাবকটিকে জলঢাকা নদীতে ভাসতে দেখা যায়। তবে সেখানকার বাসিন্দারা চেষ্টা করেও হস্তি শাবকটিকে উদ্ধার করতে পারেনি। জলঢাকা নদীর জলস্রোতে ভাসতে ভাসতে হস্তি শাবকটি নাগারাকাটা বস্তি এলাকায় চলে আসে।
advertisement
advertisement
সেখানকার বাসিন্দারা হস্তি শাবকটিকে জলঢাকা নদী থেকে উদ্ধার করে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ ।এরপর লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত, চালসা রেঞ্জের রেঞ্জার প্রকাশ থাপা-সহ বনকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছায়। হস্তিশাবকটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায় বন কর্মীরা। সেখানেই উদ্ধার হওয়া হস্তি শাবকটির চিকিৎসা করা হবে। বন দফতরের ধারণা হস্তি শাবকটি দল থেকে হারিয়ে গেছে।
advertisement
সুরজিৎ দে
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: নদীতে ভেসে ‌যাচ্ছে হস্তিশাবক! দেখেই ঝাঁপিয়ে পড়ল স্থানীয়রা! তারপর...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement