Bangla News: কলকাতা শিলিগুড়ি রাতের বাসে হামলা! ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা যাত্রীদের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangla News: শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার তিনমাইল এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে।
#রায়গঞ্জ: দূরপাল্লার বাসে দুষ্কৃতী হামলা।জখম বাসের চালক এবং এক যাত্রী। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার তিনমাইল এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে কলকাতা শিলিগুড়ি গামী একটি বেসরকারি বাস তিনমাইল শ্মশান ঘাট এলাকা পৌঁছাতেই কিছু দুষ্কৃতী বাসকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বলে অভিযোগ। দুষ্কৃতীদের ছোড়া ইটে বাসের সামনের কাঁচ ভেঙে যায়। দুষ্কৃতীরা গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করলেও চালকের তৎপরতায় সেই উদ্দেশ্য সফল হয়নি। চালক বাসটিকে কিছুদূর নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়।
advertisement
advertisement
খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আতঙ্কিত হয়ে পড়েন বাস যাত্রীরা। ইটের আঘাতে কাঁচ ভেঙে যাওয়ার কারণে চালক সহ এক বাস যাত্রী জখম হন। চোপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Location :
First Published :
Oct 30, 2021 3:32 PM IST








