advertisement

South Dinajpur News: শুধু ইলিশ নয়, রয়েছে আরও এক রুপোলি মাছ! খেতে দারুণ হলেও এখন আর মেলে না বললেই চলে

Last Updated:

বালুরঘাট শহরের বুক চিরে চলা আত্রেয়ী নদী এই মাছের জন্য বিখ্যাত ছিল

+
বিলুপ্তির

বিলুপ্তির পথে আত্রেয়ীর বিখ্যাত রাইখোর মাছ

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরের বুক চিরে চলা আত্রেয়ী নদী রাইখোর মাছের জন্য বিখ্যাত হলেও বর্তমানে সেই মাছ অমিল হয়ে পড়ছে। যাকে রুপোলি মাছ বলে ডাকা হয়। ভরা জোৎস্নায় ভেসে যেত আত্রেয়ীর বুকে। যেন রুপোর অলংকার পড়ে নৌকো বিহারে বেরিয়েছেন কোন নারী। বর্তমানে এই মাছের চাহিদা থাকলেও নেই কোন জোগান। বলা যেতেই পারে নদী থেকে বিলুপ্তির পথে আত্রেয়ীর বিখ্যাত রাইখোর মাছ।
বর্ষাকাল এলে বাজারে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীর কাছেই এই মাছ মেলে। বর্ষা পেরোলেই আবার সেইভাবে দেখা মেলে না বললেই চলে৷ এ জন্যই রাইখোরের পাশাপাশি অন্যান্য নদীয়ালি মাছ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। মূলত বালুরঘাট শহরের তহ বাজার, সাহেব কাছারি বাজার, চকভৃগু বাজার, পাওয়ার হাউস বাজার সহ শহরের বিভিন্ন জায়গায় রাইখোর প্রচুর পরিমাণে দেখা যেত। আমদানিও বেশ ভাল ছিল। কিন্তু, গত কয়েক বছর ধরে বালুরঘাটের বাজারগুলিতে সে ভাবে দেখা মিলছে না রাইখোরের।
advertisement
advertisement
এবিষয়ে পরিবেশপ্রেমী তুহিনশুভ্র মণ্ডল জানান, “রাইখর মাছ আমাদের অহঙ্কার ছিল। বাবা ঠাকুরদার কাছে শুনেছি, দুর্গাপুজোর পর পর আত্রেয়ী নদীতে রাইখোর মাছের এত জোগান হত যে, নদীর জলের রং বোঝা যেত না। এখন সেই মাছ নদীতে প্রায় বিলুপ্তির পথে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জলের প্রবহমানতা অনেক কমে যাওয়ায় এই মাছ আর দেখা যাচ্ছে না। বাংলাদেশের চলনবিল থেকে উজানে রাইখোরের জোয়ার আসত। চলনবিলের সঙ্গে যোগাযোগ ক্ষীণ হয়ে পড়েছে নানা জায়গায় নদীবাঁধের কারণে। নদীর তীরের জলে যেখানে ঘাস জাতীয় গুল্ম থাকে, সেটা রাইখোর মাছের পছন্দের জায়গা। বর্তমানে নদী তীরের জমিতে প্রচুর কীটনাশক দেওয়া হচ্ছে। সেই জল নদীতে মিশে রাইখোরের বসবাসের অযোগ্য করে ফেলেছে। দূষণ হওয়ার কারণে ডিমও দিচ্ছে না। আগের মত ঠিকঠাক বৃষ্টিও তো এখন হয় না। তাই বলা যেতেই পারে রাইখোর এখন আত্রেয়ী নদীতে পাওয়া স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।
advertisement
সুস্মিতা গোস্বামী 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: শুধু ইলিশ নয়, রয়েছে আরও এক রুপোলি মাছ! খেতে দারুণ হলেও এখন আর মেলে না বললেই চলে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
  • দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে !

  • শীতের আমেজ ক্রমশ কমবে

  • উত্তরবঙ্গে উইকেন্ডে সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement