advertisement

তিন মাসের অন্তঃসত্ত্বা কিশোরীকে বিয়ে করতে রাজি না হওয়ায় গ্রেফতার প্রেমিক

Last Updated:

কিশোরীকে বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

#গোয়ালপোখর: তিন মাসের অন্তঃসত্ত্বা কিশোরী। কিশোরীকে বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। এর পরই গ্রেফতার করা হয় প্রেমিককে। পুলিশ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার পাটুয়াটুলির এক ১৫ বছরের কিশোরীর সঙ্গে  পোটিয়া বনবাড়ি গ্রামের সইদুল রহমান নামে এক যুবকের মাস ছয় সাতকের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক কিশোরীর সঙ্গে সহবাস করে। কিশোরী তিনমাসের অন্তঃসত্ত্বা হয়ে  পড়লে সইদুল বিয়ে করতে রাজি হয়নি।বাধ্য হয়েই কিশোরীর মা গোয়ালপোখর থানায় সইদূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে " পকসো "আইনে মামলা ঋজু করেছে।গতকাল রাতেই গোয়ালপোখর থানার পুলিশ সইদুলকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে। এদিকে মহিলার শারিরীক পরীক্ষার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসেছে গোয়ালপোখর থানার পুলিশ।অভিযুক্ত প্রেমিক সইদুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে কিশোরী।
advertisement
UTTAM PAUL 
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
তিন মাসের অন্তঃসত্ত্বা কিশোরীকে বিয়ে করতে রাজি না হওয়ায় গ্রেফতার প্রেমিক
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement