advertisement

মনোনয়ন পত্র নিয়ে উত্তপ্ত উত্তর দিনাজপুর, তৃণমূল-বিজেপি ব্যাপক সংঘর্ষ

Last Updated:

মনোনয়ন পত্র নিয়ে উত্তপ্ত উত্তর দিনাজপুর, তৃণমূল-বিজেপি ব্যাপক সংঘর্ষ

#চোপড়া: মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে দফায় দফায় তৃণমূল- বিজেপি ব্যাপক সংঘর্ষ উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। সংঘর্ষ থামাতে পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস। পুলিশকে লক্ষ্য করে গুলি বোমা আর ইটবৃষ্টি। আহত এক পুলিশ কর্মী। রণক্ষেত্রের চেহারা চোপড়ায়। ঘটনাস্থলে মোতায়েন র‍্যাফসহ বিশাল পুলিশবাহিনী।
মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় সংঘর্ষে জড়িয়ে পরে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। সংঘর্ষ থামাতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। এরপর বিজেপি ও তৃণমূল দুই পক্ষই পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ও বোমা ছোড়ে বলে অভিযোগ পুলিশের।
এরপরই পুলিশ ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটায়। ঘটনাস্থলে ইসলামপুর মহকুমার পুলিশ আধিকারিকসহ বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র‍্যাফ। এলাকায় ব্যাপক উত্তেজনা। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মনোনয়ন পত্র নিয়ে উত্তপ্ত উত্তর দিনাজপুর, তৃণমূল-বিজেপি ব্যাপক সংঘর্ষ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement