advertisement

Alipurduar News: মাথায় হেলমেট না থাকার মাশুল দিলেন স্কুটিচালক! পথেই সব শেষ

Last Updated:

হেলমেট না পরে এশিয়ান হাইওয়েতে দ্রুতগতিতে স্কুটি চালানোর মাশুল দিতে হল চালককে। দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল তাঁর।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
আলিপুরদুয়ার: হেলমেট না পরে এশিয়ান হাইওয়েতে দ্রুত গতিতে স্কুটি  চালানোর মাশুল দিতে হল এক চালককে। দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল তাঁর।
এই ঘটনায় শোকের ছায়া জয়গাঁ এলাকায়। এশিয়ান হাইওয়েতে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে জয়গাঁ দাঁড়াগাও এলাকার বাসিন্দা রাজেশ বর্মন স্কুটি করে জয়গাঁ থেকে হাসিমারার দিকে যাচ্ছিলেন, সেই সময় এলাকার এশিয়ান হাইওয়েতে আচমকা এক বড় গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ হয়। স্থানীয়দের তরফে জানা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
advertisement
এর পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে কালচিনি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সকল বাইক ও স্কুটি চালককে রাস্তায় হেলমেট পরার অনুরোধ জানিয়েছে পুলিশ।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: মাথায় হেলমেট না থাকার মাশুল দিলেন স্কুটিচালক! পথেই সব শেষ
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement