advertisement

Malda News: জুনিয়র সফট টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলায় সুযোগ মালদহের ৯ জন খেলোয়াড়ের

Last Updated:

আগামী ২৬ জুন থেকে হরিয়ানার পাঞ্চকুলায় শুরু হতে চলেছে জুনিয়র সফট টেনিস চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশগ্রহণ করবে রাজ্য থেকে মোট ১৬ জুন খেলোয়াড়। যার মধ্যে মালদহ জেলা থেকে রয়েছেন ৯ জন খেলোয়াড়।

+
জাতীয়

জাতীয় স্তরে খেলার সুযোগ মালদহের ৯ জন খেলোয়াড়দের

মালদহ: এবারে জেলার নাম উজ্জ্বল করল মালদহের সফট টেনিস খেলোয়াড়রা। রাজ্যের হয়ে এবারে জাতীয় স্তরে খেলার সুযোগ হল মালদহের ৯ জন খেলোয়াড়দের। এর মধ্যে ৯ জন রয়েছেন মালদহ থেকে। ৬ জন মেয়ে এবং ৩ জন ছেলে। আগামী ২৬ জুন থেকে হরিয়ানার পঞ্চকুলায় শুরু হতে চলেছে ২০ তম এই জুনিয়র সফট টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
খেলায় মোট তিনটি ইভেন্ট‌ রয়েছে সিঙ্গেল, ডবলস এবং মিক্সড ডাবলস। এই খেলায় বাংলার দলের হয়ে খেলবেন মোট ১৬ জন খেলোয়াড়। যার মধ্যে শুধু মালদহ থেকে রয়েছেন ৯ জন খেলোয়াড়। প্রথমে রাজ্য স্তরের ট্রায়াল খেলা অনুষ্ঠিত হয় মালদহে সেখানে মোট ১৬ জন খেলোয়াড় বাংলার হয়ে খেলার সুযোগ পায়। দীর্ঘ প্রচেষ্টার পর এবার জাতীয় স্তরে খেলার সুযোগ হয়েছে তাদের। তাই স্বভাবতই আনন্দ মুখরিত হয়ে উঠেছেন খেলোয়াড় থেকে শুরু করে কোচেরা।
advertisement
advertisement
মালদহের টেনিস কোচ অসিত পাল জানান, “বাংলার হয়ে মালদহের ৯ জন খেলোয়াড়দের জাতীয় স্তরে খেলার সুযোগ হয়েছে। খুব ভাল লাগছে তাদের কোচ হয়ে প্রশিক্ষণ দিতে পেরে। এই খেলায় মেয়েদের আগ্রহ নজর কেড়েছে। রাজ্যের ৮ জন মেয়েদের মধ্যে মালদহের ৬ জন মেয়ে রয়েছে এবং ৩ জন ছেলে। প্রতিদিন প্রায় ৩ ঘণ্টা করে অনুশীলন করান হয় তাদের। আগামী ২৫শে মে হাওড়া থেকে হরিয়ানার উদ্দেশ্যে রওনা হবে বাংলার এই দল।”
advertisement
জেলা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেলেও আজও অনেকটা পিছিয়ে খেলার দিক থেকে। ভাল মাঠ এবং খেলোয়াড়দের জন্য বিশেষ প্রশিক্ষণ না থাকার ফলে অনেক সময় পিছুপা হয়ে পড়েন জেলার খেলোয়াড়রা। তাই রাজ্য বা জাতীয় স্তরে অনেক কম দেখা দেয় জেলার খেলোয়াড়। এমন অবস্থায় এই খেলোয়াড়দের জাতীয় স্তরে এমন সুযোগ অনুপ্রেরণা জাগাবে জেলার অন্যান্য খেলোয়াড়দের।
advertisement
জিএম মোমিন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: জুনিয়র সফট টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলায় সুযোগ মালদহের ৯ জন খেলোয়াড়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement