advertisement

West Bengal News: তখন মাঝরাত, হুড়মুড় করে বাড়িতে ঢুকে পড়ল 'দানব'! মালদহে রক্তের স্রোত

Last Updated:

West Bengal News: জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকার গাড়ি ঢুকে পড়েছিল রাস্তার পাশের বাড়িতে।

ভয়াবহ ঘটনা
ভয়াবহ ঘটনা
#মালদহ: মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদহে। আর তাতেই মৃত্যু হল এক দম্পতি সহ চারজনের (West Bengal News)। রবিবার গভীর রাতে মালদহের নালাগোলা রাজ্য সড়কের মুচিয়া পঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকার গাড়ি ঢুকে পড়েছিল রাস্তার পাশের বাড়িতে।
আর তখনই গাড়িটি উলটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় লোকজন। তবে প্রাথমিক চিকিৎসার পরই সেখানে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বাকি দেহগুলিকে উদ্ধার করা হয়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম দেবাশিস মণ্ডল (২৪), অনিক দাস (২৩) ও তাঁর স্ত্রী নেহা দাস(২২), সুব্রত শেঠ (২৫)। প্রত্যেকেই মালদহের হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে, রবিবার গভীর রাতে সকলে মিলে কোথায় যাচ্ছিলেন, কী ভাবেই বা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
advertisement
এদিকে, পথ দুর্ঘটনা ঘটেছে নিউটাউনেও। বিশ্ববাংলা গেটের নীচে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দুধের গাড়ি উলটে যায়। গাড়ির গতি বেশি থাকায় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। জখম অবস্থায় গাড়িচালককে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে দুধের গাড়িটিকে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে দুর্ঘটনার প্রভাব পড়েছে যানচলাচলে। বেশ কিছুক্ষণ ওই এলাকায় যানচলাচল ব্যাহত হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: তখন মাঝরাত, হুড়মুড় করে বাড়িতে ঢুকে পড়ল 'দানব'! মালদহে রক্তের স্রোত
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement