মালদহে নেমন্তন্ন বাড়ির খাবার খেয়ে অসুস্থ ২০০
Last Updated:
অসুস্থদের চিকিৎসা চলছে হাসপাতালে৷
#মোথাবাড়ি: অনুষ্ঠান বাড়ি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল দুশোরও বেশি মানুষ৷ ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি এলাকায়৷
শুক্রবার রাতে একটি অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রিত ছিলেন ওই দুশো জন৷ সম্ভবত সেখানকার খাবার থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে বলে পুলিশের অনুমান৷ এদের মধ্যে ১৩০ জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ বাকিদের চিকিৎসা চলছিল বাড়িতেই৷
ওই অনুষ্ঠান বাড়িতে কোনও কেটারিং সংস্থা খাবার পরিবেশন করেছিল, ঠিক কী থেকে বিষক্রিয়া ছড়িয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷
advertisement
Location :
First Published :
Feb 16, 2019 11:39 AM IST








