advertisement

ইন্দো-নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা! খড়িবাড়ি থেকে গ্রেফতার দুই বাংলাদেশি

Last Updated:

বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশ ঘটছে বলে বারংবার অভিযোগ উঠেছে। এই অভিযোগে আগেও গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। এবার ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার হল ২ বাংলাদেশি। খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় এস‌এসবির জালে ধরা পড়ল দুই বাংলাদেশি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বিশ্বজিৎ মিশ্র, খড়িবাড়ি: বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশ ঘটছে বলে বারংবার অভিযোগ উঠেছে। এই অভিযোগে আগেও গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। এবার ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার হল ২ বাংলাদেশি। খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় এস‌এসবির জালে ধরা পড়ল দুই বাংলাদেশি। ধৃতেরা হল মহম্মদ নুর হোসেন খন্দকর ও মহম্মদ ওমর ফারুক ওরমান। ধৃতদের সীমান্তে আটক করে জিজ্ঞাসাবাদে বাংলাদেশি পরিচয় পেয়ে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এস‌এসবি! জানা গিয়েছে ধৃত নুর হোসেন অবৈধভাবে ভারতে প্রবেশের পর নেপালের যায়। সেখান থেকে রোমানিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। অন্যদিকে ওমর ফারুক বিমানে নেপালে আসার পর ক্রোয়েশিয়া ও ফ্রান্স যাওয়ার পরিকল্পনা ছিল।
দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট খুইয়ে বসে ধৃতরা। দুই বাংলাদেশি একে অপরের সঙ্গে পরিচয় হলে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার পরিকল্পনা করে। এরপরেই তাঁরা এস‌এসবির জালে ধরা পড়ে। এর আগে গত সোমবার এই সীমান্তে এক চিনা নাগরিক গ্রেফতার হন। গত ২ সপ্তাহে সব মিলিয়ে ৬ বাংলাদেশি গ্রেফতার হল পানিট্যাঙ্কি সীমান্তে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ইন্দো-নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা! খড়িবাড়ি থেকে গ্রেফতার দুই বাংলাদেশি
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement