advertisement

North 24 Parganas: উন্নত প্রযুক্তির স্টেশন হবে ঠাকুরনগর

Last Updated:

সাবওয়ে সহ উন্নত প্রযুক্তির স্টেশন হবে ঠাকুরনগর ঘোষণা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এর

+
উন্নত

উন্নত প্রযুক্তির স্টেশন হবে ঠাকুরনগর

উত্তর ২৪ পরগনা: প্রতিবছর বারুণী মেলাকে কেন্দ্র করে ভক্ত সমাগম ঘটে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত আসেন ঠাকুরবাড়িতে। উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর রেলমন্ত্রীর কাছে বনগাঁ থেকে রানাঘাট ডাবল লাইন, ঠাকুরনগর স্টেশনে তিন নাম্বার প্ল্যাটফর্ম সহ উন্নত পরিকাঠামো ও ঠাকুরনগর এলাকায় দুটি সাবওয়ে নির্মাণের আবেদন জানিয়েছিলেন। রেলের তরফ থেকে প্রস্তাবিত প্রকল্পগুলি পরিদর্শন করে অর্থ বরাদ্দের জন্য মূল্য নির্ধারণ করে অর্থ দপ্তরের কাছে সুপারিশ করা হয়েছে বলে এদিন জানালেন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আগামী বাজেট অধিবেশনে এই প্রকল্প গুলির জন্য অর্থ বরাদ্দ হবে, ফলে এই সমস্ত প্রকল্পগুলি বাস্তবে রূপ শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেও জানান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন ঠাকুরনগরের নিজের বাসভবনে প্রকল্পগুলি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: উন্নত প্রযুক্তির স্টেশন হবে ঠাকুরনগর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement