advertisement

North 24 Parganas News- মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়ে নিরুদ্দেশ ছাত্রী

Last Updated:

মেয়ের খোঁজ না পেয়ে থানার দ্বারস্থ হন পরিবার

+
নিরুদ্দেশ

নিরুদ্দেশ হয়ে যাওয়া মাধ্যমিক ছাত্রী

#উত্তর ২৪ পরগনা: পরীক্ষা দিতে বেরিয়ে নিঁখোজ মাধ্যমিকের ছাত্রী। এমন ঘটনার পর চাঞ্চল্য ছড়ালো হাবড়ায়। হাবড়া থানার দিলপুর এলাকার বাসিন্দা ওই ছাত্রীর নাম রুবিনা পারভিন। পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে পরীক্ষা দিতে বেরিয়ে বাড়ি ফেরেনি রুবিনা। ছাত্রীর খোঁজ পেতে নানা জায়গায় যোগাযোগ করা হয়। স্কুলের সঙ্গে যোগাযোগ করলে স্কুল কর্তৃপক্ষ জানায় স্কুলে এসেছিলো রুবিনা। পরীক্ষায় এসে হঠাৎ কোথায় রহস্যজনক ভাবে নিঁখোজ হল তার সদুত্তর না পেয়ে হাবড়া থানার দ্বারস্থ হয় পরিবার।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, ওই ছাত্রী আদর্শ স্কুলে পড়ে। তার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে কল্যাণগড় স্কুলে। ছাত্রীর নিঁখোজের এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনান্য অভিভাবকরা। হাবড়া থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন সময়মত বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্রী। স্কুলে পরীক্ষা চলায় অন্যান্য দিনের মতোই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার তাড়া ছিল তার। পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছালেও মাঝে কখন ও কিভাবে ওই ছাত্রী নিরুদ্দেশ হলেন তা বুঝে উঠতে পারছেন না স্কুল কর্তৃপক্ষ থেকে পরিবারের সদস্যরা। আশপাশের এলাকাগুলোতে খোঁজাখুঁজির পর দ্রুত পরিবারের লোকজন হাবড়া থানার দ্বারস্থ হন। মেয়ের কোন বড় দুর্ঘটনা হয়েছে সেই আশঙ্কায় কান্নার রোল পড়ে যায় বাড়িতে। বন্ধু-বান্ধবদের কাছেও জিজ্ঞাসা করে মেলেনি কোন সূত্র। কিভাবে এই ছাত্রী নিরুদ্দেশ হল ? অথবা কেউ অপহরণ করে নিয়ে গিয়েছে কিনা সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়ে নিরুদ্দেশ ছাত্রী
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement