advertisement

North 24 Parganas News: দিনে স্বাস্থ্যকেন্দ্র, আর রাতে! বাগদায় ভয়ঙ্কর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকা

Last Updated:

North 24 Parganas News: এখন এই দৃশ্যই দেখা যাচ্ছে বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের নাটাবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷

+
এই

এই সেই স্বাস্থ্য কেন্দ্র

উত্তর ২৪ পরগনা: একাধিক গ্রামের মানুষের এক মাত্র ভরসা এই স্বাস্থ্য কেন্দ্র ! কিন্তু স্থানীয়দের অভিযোগ এই স্বাস্থ্য কেন্দ্রে নেই কোন চিকিৎসক, নেই কোন স্বাস্থ্য ব্যবস্থা। চিকিৎসা পরিষেবা নিয়ে এখন হয়রানিতে পরছেন স্থানীয়রা। এখন এই দৃশ্যই দেখা যাচ্ছে বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের নাটাবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷
অতীতে এই হাসপাতালে ছিল বেড, চারজন নার্স এবং দুজন ডাক্তার। চিকিৎসা পরিষেবা নিতে আসতেন সাধারণ মানুষ। পাশেই নদিয়া জেলা, ওই জেলা থেকেও বহু মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসতেন এই হাসপাতালে। ভালোভাবেই চলতো স্বাস্থ্য কেন্দ্র৷ এমনকি এখানে ছিল প্রসূতি মায়েদের প্রসবের ব্যবস্থাও।
advertisement
advertisement
বাসিন্দাদের অভিযোগ বর্তমানে একজন চিকিৎসক দিয়ে কোন রকমে চলছে স্বাস্থ্য কেন্দ্রটি৷ সেই চিকিৎসক একাধিক স্বাস্থ্য কেন্দ্রে সামলানোর কারণে, নটাবেড়িয়াতে তার দেখা মেলে অনিয়মিত৷ প্রসূতি মা সহ যেকোন আশঙ্কা জনক রোগীকে নিয়ে যেতে হয় ৩০ কিলোমিটার দূরের বনগাঁ মহকুমা হাসপাতালে।
advertisement
অভিযোগ, একজন ফার্মাসিস্ট থাকলেও তার দেখা মেলে না, তার বদলে অন্য কেউ সেই কাজটি করেন ৷বাসিন্দাদের অভিযোগ, এই স্বাস্থ্য কেন্দ্রে রাতে বসে নেশার আসর৷ বন্ধ স্বাস্থ্য কেন্দ্র কাজে লাগিয়ে চলে অসামাজিক কর্মকাণ্ড। স্থানীয় মানুষজন তাই প্রশাসনিক আধিকারিকদের কাছে অবিলম্বে দাবি জানাচ্ছেন হাসপাতালটিকে দ্রুত আগের অবস্থায় ফিরে দেওয়ার।
-----Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দিনে স্বাস্থ্যকেন্দ্র, আর রাতে! বাগদায় ভয়ঙ্কর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement