advertisement

North 24 Parganas News: লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, সল্টলেক থেকে গ্রেফতার মহিলা 

Last Updated:

সল্টলেকের এইচবি ব্লকের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে

গ্রেফতার অভিযুক্ত
গ্রেফতার অভিযুক্ত
বিধাননগর: লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক মহিলা। নাম সঞ্জীবনী দে। সল্টলেকের এইচবি ব্লকের বাসিন্দা তিনি। মহিলাকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শুক্রবার তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, গত ১৩ জুন বিধাননগর দক্ষিণ থানায় সল্টলেকের বাসিন্দা এক মহিলা অভিযোগ করেন, তাঁর সঙ্গে সল্টলেকের এইচবি ব্লকের বাসিন্দা সঞ্জীবনী দে-র পরিচয় হয়। তিনি তাঁকে ৪০ লক্ষ টাকার লোন পাইয়ে দেবেন বলে আশ্বাস দেন। সেই লোন পাওয়ার জন্য বিভিন্ন অজুহাতে বিভিন্ন ধাপে ধাপে প্রায় ১৩ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
advertisement
দীর্ঘদিন কেটে গেলেও লোন-এর টাকা না পেয়ে প্রতারিত হয়েছে বুঝতে পেরে বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। পুলিশ তদন্তে নেমে সল্টলেকের এইচবি ব্লকের বাড়ি থেকে সঞ্জীবনী দে-কে গ্রেফতার করে। পুলিশ জানতে পেরেছে,  লোন করিয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে অভিযুক্ত কয়েক লক্ষ টাকার প্রতারণা করেছে ইতিমধ্যেই। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এর নেপথ্যে একটি বড়সড় চক্র কাজ করছে যারা অচেনা মানুষের সঙ্গে সহজে পরিচয় করে, বন্ধুত্ব পাতিয়ে বিশ্বাস অর্জন করে পরবর্তী ক্ষেত্রে লোন পাইয়ে দে ওয়ার নামে টাকা হাতিয়ে নেয়। শনিবার অভিযুক্ত মহিলাকে বিধাননগর আগলাতে পেশ করার পরে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
advertisement
advertisement
অনুপ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, সল্টলেক থেকে গ্রেফতার মহিলা 
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement