advertisement

Crime News: থানা থেকে হাজিরা দিয়ে ফেরার সময় নারায়ণপুরে গুলি করে খুন সাজাপ্রাপ্ত আসামী 

Last Updated:

Crime News: বৃহস্পতিবার সন্ধ্যায়, নারায়ণপুরের স্পোর্টিং ক্লাবের সামনে একাধিক গুলি চলার ঘটনা।

থানা থেকে হাজিরা দিয়ে ফেরার সময় নারায়ণপুরে গুলি করে খুন সাজাপ্রাপ্ত আসামি 
থানা থেকে হাজিরা দিয়ে ফেরার সময় নারায়ণপুরে গুলি করে খুন সাজাপ্রাপ্ত আসামি 
নারায়ণপুর: ভর সন্ধ্যায় নারায়ণপুর ফায়ার স্টেশনের সামনে গুলি করে খুন দেবজ্যোতি ঘোষ নামে খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামীর ব্যক্তির। ঘটনাস্থলে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং নারায়ণপুর থানার পুলিশ এছাড়া পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
বৃহস্পতিবার সন্ধ্যায়, নারায়ণপুরের স্পোর্টিং ক্লাবের সামনে একাধিক গুলি চলার ঘটনা। সূত্রের খবর একাধিক বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। অপর একটি গাড়িতে থাকা দেবজ্যোতি ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় তারা।
advertisement
advertisement
সূত্রের খবর একাধিক গুলির আঘাত নিয়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। দেবজ্যোতি ঘোষ সাজাপ্রাপ্ত আসামী, প্যারোলে মুক্তি পেয়ে ফিরছিলেন তিনি। নিয়ম মতো প্রতিদিন তাকে নারায়নপুর থানায় হাজিরা দিতে হত। বৃহস্পতিবার সন্ধ্যাতেও নারায়ণপুর থানায় হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।
advertisement
ঘটনাস্থলে বিধান নগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গাড়ির মধ্যে পড়ে রয়েছে একাধিক গুলির খোল । এরমধ্যেই ঘটনা সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করার কাজ যেমন চালাচ্ছে পাশাপাশি কি কারনে খুন তদন্ত করে দেখছে। পুলিশের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতা জেরেই মূলত খুন। ইতিমধ্যেই বিধান নগর পুলিশের পক্ষ থেকে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
advertisement
Anup Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Crime News: থানা থেকে হাজিরা দিয়ে ফেরার সময় নারায়ণপুরে গুলি করে খুন সাজাপ্রাপ্ত আসামী 
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement