advertisement

North 24 Parganas News- বসিরহাটে হাইওয়েতে দুর্ঘটনায় মৃত বাস কন্ডাক্টর

Last Updated:

ব্রেক ফেল হয়ে দুর্ঘটনায় মৃত বাস কন্ডাক্টর, এলাকায় শোকের ছায়া

+
হাসপাতালে

হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি

#উত্তর ২৪ পরগনা: বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা মৃত বাস কন্ডাক্টর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের বগিরহুলা এলাকায়। জানা গেছে, পয়তিরিশ বছর বয়সী মৃত ব্যক্তি হাফিজুল শেখ ন্যাজাট থানার অন্তর্গত বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের বাগানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ধামাখালি বি গার্ডেন বাস রুটের বাস কন্ডাক্টর ছিলেন। মৃত হাফিজুলের ভাই সাইদুল সেখ জানিয়েছেন, সারাদিন বাস চলার পর বাসটিকে ঘুসিঘাটা পেট্রোল পাম্পে পার্কিং করে মোটর বাইকে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। মালঞ্চের আগে বগিরহুলা যেতেই মোটর বাইকের দুচাকার ব্রেক ফেল হতেই বাম্পারে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় হাফিজুল।
স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মিনাখা গ্রামীণ হাসপাতালে। তবুও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা হাফিজুল শেখ কে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে। হাফিজুলের মৃত্যুতে কার্যত অসহায় হয়ে পড়েছে তার পরিবার। এলাকায় নেমেছে শোকের ছায়া। সংসারের রোজগারের এরকম চরম পরিণতিতে দিশেহারা পরিবার। কিভাবে মোটর সাইকেলের ব্রেক ফেল হলো তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। আগে থেকেই ব্রেক খোলা ছিল কিনা তা নিয়েও তদন্তের দাবি জানাচ্ছে মৃতর পরিচিতরা। ওই এলাকায় এর আগে বহু মানুষ দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনেই বাম্পার করা হয়েছে। তবে তার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা দেখা যায়নি স্থানীয় প্রশাসনের এমনটাই দাবি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- বসিরহাটে হাইওয়েতে দুর্ঘটনায় মৃত বাস কন্ডাক্টর
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement