advertisement

North 24 Parganas News: অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে তুমুল রহস্য ঘনীভূত

Last Updated:

অশোকনগর থানার হিজলিয়া এলাকায় অশোকনগর কল্যাণগড় পুরসভার ভ্যাটের পাশ থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। হাবরা নৈহাটি রোডের পার্শ্ববর্তী ওই এলাকায় কেউ বা কারা দেহটি ফেলে দিয়ে গিয়েছে বলেই অনুমান করা হচ্ছে।

+
দেহ

দেহ উদ্ধার

#উত্তর ২৪ পরগনা : অশোকনগর থানার হিজলিয়া এলাকায় অশোকনগর কল্যাণগড় পুরসভার ভ্যাটের পাশ থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। হাবরা নৈহাটি রোডের পার্শ্ববর্তী ওই এলাকায় কেউ বা কারা দেহটি ফেলে দিয়ে গিয়েছে বলেই অনুমান করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায় দেহটি উল্টো করে কাদার মধ্যে মুখ ঢোকানো অবস্থায় স্থানীয় এক চাষী সকাল বেলা তা দেখতে পান। এরপরই খবর যায় অশোকনগর থানায়।
পুলিশ এসে দেহটি উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পরে তা ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে স্থানীয় কেউই চিনতে পারেননি বলে জানা গিয়েছে। বেশ কয়েকদিন আগে মৃত্যু ঘটায় দেহে পচন ধরে গিয়েছে।
advertisement
advertisement
কে বা কারা এই ঘটনা ঘটালো তার তদন্তে অশোকনগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্কে সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ নড়েচড়ে বসেছে। কি ভাবে কোথা থেকে কারা এভাবে এখানে এসে এই কাণ্ড ঘটালো তা এখনো জানা সম্ভব হয়নি। তবে পুলিশ চেষ্টা চলেছে। গত কয়েকদিনে পরপর এভাবে এলাকায় খুনের ঘটনা ঘটায়, প্রশ্ন উঠছে তা নিয়েও।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে তুমুল রহস্য ঘনীভূত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement