advertisement

আসানসোল-রানীগঞ্জের পরিস্থিতি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল হিউম্যান রাইটস কমিশন

Last Updated:

রামনবমী মিছিল উপলক্ষ্যে উত্তপ্ত হয়ে ওঠে আসানসোল-রানীগঞ্জ এলাকা ৷ এই মিছিল ঘিরে শুরু হয় গোষ্ঠীসংঘর্ষ ৷ সেই সংঘর্ষের জেরে রাজনৈতিক তরজাও তুঙ্গে ৷

#নয়াদিল্লি: রামনবমী মিছিল উপলক্ষ্যে উত্তপ্ত হয়ে ওঠে আসানসোল-রানীগঞ্জ এলাকা ৷ এই মিছিল ঘিরে শুরু হয় গোষ্ঠীসংঘর্ষ ৷ সেই সংঘর্ষের জেরে রাজনৈতিক তরজাও তুঙ্গে ৷ এবার সেই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্তে নামল ন্য়াশনাল হিউম্যান রাইটস কমিশন ৷ রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল এনএইচআরসি(NHRC) ৷ পাশাপাশি রাজ্যের ডিজিকেও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই ঘটনার তদন্ত খুব তাড়াতাড়ি করা হয় ৷ একটি তদন্তকারী দল গঠন করে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷
গত রবিবার রামনবমীর মিছিলকে ঘিরে গোষ্ঠীসংঘর্ষ হয় ৷ সেই গোষ্ঠীসংঘর্ষের জেরে তিনদিন একেবারে অবরুদ্ধ থাকে আসানসোল ৷ শহরজুড়ে চলেছে পুলিশি টহলদারি ৷ এমনকী, পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৪৪ ধারা জারি করা হয় ৷ আসানসোলের পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপি দলের নেতা নেত্রীরা ঘটনাস্থলে যান ৷ তারা দাবি করেছেন, পুলিশ প্রশাসন সঠিক ব্যবস্থা না নেওয়ার জেরেই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গিয়েছে ৷
advertisement
যদিও এখন ছন্দে ফিরছে রাজনৈতিক দলগুলি ৷ সম্প্রতি আসানসোল-রানীগঞ্জের যে সমস্ত এলাকায় অশান্তির খবর মিলেছিল ৷ সেই সমস্ত এলাকা খতিয়ে দেখেন কেশরীনাথ ত্রিপাঠী ৷ এমনকী, স্থানীয় পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মীনা, জেলাশাসক শশাঙ্ক শেঠি ও আইজি রাজীব মিশ্রের সঙ্গেও বৈঠক করেন রাজ্যপাল ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আসানসোল-রানীগঞ্জের পরিস্থিতি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল হিউম্যান রাইটস কমিশন
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement