advertisement

বাংলা থেকে কাশ্মীর এবার আরও কাছে, শিয়ালদহ থেকে ছাড়ছে নতুন ট্রেন

Last Updated:

ভূস্বর্গে পৌঁছানো এবার আরও সহজ ৷ এবার শিয়ালদহ থেকে সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস চালু করতে চলছে ভারতীয় রেল৷ সম্প্রতি এমনটাই জানানো হয়েছে রেলের তরফে ৷

#কলকাতা: ভূস্বর্গে পৌঁছানো এবার আরও সহজ ৷ এবার শিয়ালদহ থেকে সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস চালু করতে চলছে ভারতীয় রেল৷ সম্প্রতি এমনটাই জানানো হয়েছে রেলের তরফে ৷ নতুন ট্রেনটির নাম দেওয়া হয়েছে হামসফর সুপারফাস্ট এক্সপ্রেস ৷
জানা গিয়েছে ৯ জুলাই থেকে চালু হবে এই নতুন ট্রেন ৷ জম্মু তাওয়াই স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে ১১ জুলাই ৷ মাঝে আসানসোল, ধানবাদ, গয়া, মুঘলসরাই, বারাণসী, লখনউ-সহ লুধিয়ানা স্টেশনে থামবে ট্রেনটি৷ শিয়ালদহ থেকে বেলা ১:১০টা নাগাদ ট্রেন ছাড়বে ৷ পরের দিন অর্থাৎ ১০ জুলাই সকাল ১১:৩০ ট্রেন পৌঁছবে জম্মু তাওয়াইয়ে ৷ অন্যদিকে জম্মু তাওয়াই থেকে ট্রেন ছাড়বে সকাল ৭:২৫ নাগাদ ৷ পরের দিন বিকেল ৫:৪৫ নাগাদ সেটি শিয়ালদহে পৌঁছবে ৷
advertisement
advertisement
ট্রেনে রয়েছে ১৬টি এসি কোচ ৷ যাত্রী নিরাপত্তা ও উন্নতমানের খাবার জোগানের উপরও গুরুত্ব বাড়ানো হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলা থেকে কাশ্মীর এবার আরও কাছে, শিয়ালদহ থেকে ছাড়ছে নতুন ট্রেন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement