advertisement

বাজারে আসছে চারটি নতুন আকর্ষণীয় প্ল্যান, মাত্র ৯৯ টাকায় মিলবে হাই স্পিড ডেটা !

Last Updated:

জিও-কে টেক্কা দিতে একসঙ্গে চারটি নতুন প্ল্যান নিয়ে আসতে চলেছে বিএসএনএল ৷ লঞ্চ হওয়ার পর থেকেই টেলিকম দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল মুকেশ আম্বানির জিও ৷

#মুম্বই: জিও-কে টেক্কা দিতে একসঙ্গে চারটি নতুন প্ল্যান নিয়ে আসতে চলেছে বিএসএনএল ৷ লঞ্চ হওয়ার পর থেকেই টেলিকম দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল মুকেশ আম্বানির জিও ৷ একের পর এক আকর্ষণীয় অফার নিয়ে এসেছে তারা ৷ এর জেরে নড়েচড়ে বসতে হয়েছে প্রতিযোগী সংস্থাগুলিকে ৷ একবার প্রতিযোগীতার বাজারে গ্রাহকদের কাছে নিজের জনপ্রিয়তা বজায় রাখতেই চারটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান আনতে চলেছে BSNL ৷
নতুন প্ল্যানে সস্তায় অনেক বেশি ডেটা পরিষেবা নিয়ে আসতে চলেছে এই সংস্থা ৷ খবর অনুযায়ী, ৪টি প্ল্যানের ক্ষেত্রেই ২০ এমবিপিএস গতিতে ব্রডব্যান্ড ব্যবহার করা যাবে। তবে নির্দিষ্ট সীমা পর স্পিড কমে যাবে ৷ তখন ১ এমবিপিএস-এ স্পিড পাওয়া যাবে ৷
advertisement
advertisement
ব্রডব্যান্ড প্ল্যান শুরু হচ্ছে ৯০ টাকা থেকে যাতে ৪৫ থেকে ৬০০ জিবি ডেটা পাওয়া যাবে ৷ FTTH ব্রডব্যান্ড পরিষেবা BSNL এর নতুন গ্রাহকরা এই সুবিধা পাবেন ৷ তার জন্য জমা রাখতে হবে ৫০০ টাকা ৷ আন্দামান ও নিকোবর ছাড়া গোটা দেশেই এই পরিষেবা মিলবে ৷
advertisement
মাত্র ৯৯ টাকা থেকে শুরু করে ৩৯৯ টাকা পর্যন্ত খরচে এই ব্রডব্যান্ড প্ল্যানগুলি পাওয়া যাবে। ৪৫ জিবি ডেটার জন্য ৯৯ টাকা। ১৫০ জিবি-র জন্য ১৯৯ টাকা। ৩০০ জিবি-র ক্ষেত্রে ২৯৯ টাকা ৬০০ জিবি ডেটা ব্যবহারের জন্য দিতে হবে ৩৯৯ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাজারে আসছে চারটি নতুন আকর্ষণীয় প্ল্যান, মাত্র ৯৯ টাকায় মিলবে হাই স্পিড ডেটা !
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement