advertisement

ফটোগ্রাফারদের প্রিয় ‘মছলি’-র মৃত্যু

Last Updated:

তিনি সামনে এলেই ঝলসে উঠত শাটারবাগস ৷ রাণীর রূপে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার ৷

#রথম্ভোর: তিনি সামনে এলেই ঝলসে উঠত শাটারবাগস ৷ রাণীর রূপে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার ৷ সেই রাণীর প্রয়াণেই আজ শোকস্তব্ধ রথম্ভোর ন্যাশনাল পার্ক ৷ এক সপ্তাহ ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকালে মারা গেল রথম্ভোরের রাণী ‘মছলি’ ৷
এই পূর্ণ বয়স্ক বাঘিনীই ছিল রথম্ভোর ন্যাশনাল পার্কের মূল আকর্ষণ ৷ বিশ্বের বিখ্যাত ফটোগ্রাফাররা দূর দূর থেকে রাজস্থানে ছুটে এসেছেন মছলির ছবি তোলার জন্য ৷
বলা হয়, বিশ্বের সমস্ত প্রাণীর মধ্যে সবথেকে বেশি এই বাঘিনীর ছবি তুলেছেন ফটোগ্রাফাররা ৷ তাঁর শরীরে লাল-হলুদ ডোরা কাটা নকশার মধ্যে মাছের অবয়ব ফুটে ওঠায় তাঁর নাম রাখা হয় মছলি ৷
advertisement
advertisement
মছলি ছাড়াও রথম্ভোরের রানী, লেডি অফ লেক, ক্রোকোডাইল কিলার প্রভৃতি নামে বিখ্যাত ২০ বছরের এই বাঘিনীর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া ৷ শোনা যায় কিছু বছর আগে কুমিরের সঙ্গে লড়াই করতে গিয়ে মছলির শ্বদন্ত ভেঙে যায় কিন্তু তবু সে লড়াই ছাড়েনি ৷ কুমিরকে খতম করে তবে শান্ত হয় এই বাঘিনী ৷
Photo by Balendu Singh. Photo by Balendu Singh.
advertisement
গত এক সপ্তাহ ধরে বেশ অসুস্থ ছিল মছলি ৷ পাঁচ-ছ’দিন কোনও খাবারই মুখে তুলছিল না সে ৷ পশু চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও এদিন সকালে মারা যায় ২০ বছরের রথম্ভোরের রাণী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফটোগ্রাফারদের প্রিয় ‘মছলি’-র মৃত্যু
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement