advertisement

Pune: সম্পত্তি বিবাদের জের, নদীর ধার থেকে উদ্ধার মুণ্ডুহীন দেহ, গ্রেফতার ভাই ও তাঁর স্ত্রী

Last Updated:

পুলিশ সূত্রের খবর, মৃতা বছর ৪৮ এর বোনকে হত্যা করেন আসফাঁক খান এবং তাঁর স্ত্রী হামিদা। পার্শ্ববর্তী একটি বস্তির একটি ঘরের মালিকানা নিয়ে দুজনের মধ্যে চাপানউতোর চলছিল। সেই থেকেই নিজের বোনকে হত্যা করেছেন আসফাক বলে মনে করছে পুলিশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পুনে:এক মহিলাকে হত্যা করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি পুনে শহরের। সপ্তাহের শুরুর দিকে নদীর ধারে এক মহিলার মুণ্ডুহীন দেহ পাওয়া যায়। সেই অভিযোগেই রবিবার ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, মৃতা বছর ৪৮ এর বোনকে হত্যা করেন আসফাঁক খান এবং তাঁর স্ত্রী হামিদা। পার্শ্ববর্তী একটি বস্তির একটি ঘরের মালিকানা নিয়ে দুজনের মধ্যে চাপানউতোর চলছিল। সেই থেকেই নিজের বোনকে হত্যা করেছেন আসফাক বলে মনে করছে পুলিশ।
গত ২৬ অগাস্ট খারাডি এলাকা থেকে হাত পা ছিন্ন অবস্থায় মুথা নদীর পাশ থেকে এক মহিলার ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। তদন্ত করে জানা যায় মৃতার নাম সাকিনা খান। যিনি সম্পর্কে ধৃত আসফাকের বোন হন।
advertisement
advertisement
এই প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার রঞ্জন শর্মা বলেন, “মুথা নদীর পাশ থেকে এক মহিলার ধড় উদ্ধার হয়েছিল। তাঁর শরীরে কোনও পোশাক ছিল না। অভিযুক্ত সব প্রমাণ লোপাট করে নদীতে ফেলে দেয়।”
আরও পড়ুন: লক্ষ্যে অবিচল, প্লাবিত আহমেদাবাদে হাঁটুজল ঠেলে খাবার পৌঁছে দিলেন ডেলিভারি কর্মী.
পুলিশ তদন্ত করে জানতে পারে সাকিনার সঙ্গে বেশ কিছু দিন ধরেই পুনের শিবাজি নগর এলাকার একটি বস্তির ঘরের মালিকানা নিয়ে বিবাদ চলছিল।
advertisement
সাকিনা নিখোঁজ হওয়ার পর তাঁর নামে নিখোঁজ ডায়েরি করেন। এরপরেই তদন্তে নেমে পুলিশের জালে ধরা পড়ে যান ওই দম্পতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি মৃতাকে প্রথমে গলায় ফাঁস দেওয়া হয় তারপর তাঁর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে বাকি প্রমাণ লোপাট করে দেওয়া হয়।
ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (হত্যা) ২৫৮(তথ্য প্রমাণ লোপাট) ধারায় মামলা রুজু হয়েছে ওই দম্পতির বিরুদ্ধে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pune: সম্পত্তি বিবাদের জের, নদীর ধার থেকে উদ্ধার মুণ্ডুহীন দেহ, গ্রেফতার ভাই ও তাঁর স্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement