advertisement

Bihar News: তরুণীকে অপহরণ করে ছ জন মিলে গণধর্ষণ! অভিযুক্তের মোবাইল থেকেই পুলিশকে ফোন নির্যাতিতার, বিহারে হাড় হিম করা ঘটনা

Last Updated:

গত শনিবার রাতে বাড়ি ফেরার সময় পেশায় নর্তকী ওই তরুণীকে অপহরণ করা হয়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
অপহরণ করে ২৪ বছর বয়সি তরুণীকে গণধর্ষণ করল ৬ জন৷ শেষ পর্যন্ত এক অভিযুক্তের মোবাইল থেকে কোনওক্রমে ফোন করে পুলিশের সাহায্য চাইলেন নির্যাতিতা৷ শিউরে ওঠার মতো এমনই ঘটনা ঘটেছে বিহারের পূর্ণিয়া জেলায়৷
শেষ পর্যন্ত নির্যাতিতার ফোন পেয়ে তাঁকে উদ্ধার করে পুলিশ৷ একজন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়৷ গত শনিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে খবর৷
জানা গিয়েছে, নির্যাতিতা পেশায় একজন নর্তকী৷ গত শনিবার রাতে বাড়ি ফেরার সময় পূর্ণিয়ার নেওয়ালাল চক এলাকা থেকে দু জন অভিযুক্ত ওই তরুণীকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ৷ ওই তরুণীকে প্রায় ২৫ কিলোমিটার দূরে দাগারুয়া এলাকার একটি গোডাউনে নিয়ে যাওয়া হয়৷ সেখানে আরও চার জন অভিযুক্ত অপেক্ষা করছিল৷
advertisement
advertisement
নির্যাতিতার বয়ান অনুযায়ী, গাড়িতে তুলে নেওয়ার পরই তাঁর মুখ বেঁধে দেওয়া হয়৷ ফলে চিৎকার করে সাহায্যও চাইতে পারেননি তিনি৷ গাড়িতে যাওয়ার সময়ই একটি জায়গায় দাগারুয়া লেখা দেখতে পান তিনি৷ তখনই ওই তরুণী বুঝতে পারেন তাঁকে শহর থেকে অনেকটা দূরে নিয়ে আসা হয়েছে৷
নির্যাতিতা জানিয়েছেন, ওই গোডাউনে নিয়ে যাওয়ার পর জোর করে মদ্যপান করিয়ে তাঁকে নাচতে বাধ্য করা হয়৷ এর পর ওই ছ জন মিলে তাঁকে গণধর্ষণ করেন৷ অত্যাচারের পর ওই তরুণীকে একটি ঘরে বন্ধ করে রেখে পাঁচ জন পালিয়ে যায়৷ কিন্তু অভিযুক্তদের মধ্যে একজন মদ্যপানের ফলে অচেতন হয়ে পড়ে৷ তারই মোবাইল থেকে আপতকালীন নম্বর ১১২-তে ফোন করে সাহায্য চান ওই তরুণী৷
advertisement
ওই তরুণীর ফোন পাওয়ার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে৷ ওই তরুণীকে উদ্ধার করে পূর্ণিয়ার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ সেখানেই তাঁর শারীরিক পরীক্ষা করা হয়৷ তরুণীর বয়ানও রেকর্ড করে পুলিশ৷ ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় এক অভিযুক্তকেও গ্রেফতার করে পুলিশ৷ জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ জুনেইদ (৩৫)৷ পুলিশ জানিয়েছে, ধৃত সহ অভিযুক্তদের প্রত্যেকেই দাগারুয়ার বাসিন্দা৷ বাকি পাঁচ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ অপহরণে ব্যবহৃত গাড়িটিও পুলিশ আটক করেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar News: তরুণীকে অপহরণ করে ছ জন মিলে গণধর্ষণ! অভিযুক্তের মোবাইল থেকেই পুলিশকে ফোন নির্যাতিতার, বিহারে হাড় হিম করা ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement