advertisement

Farm House Bathroom: বাথরুমে ঢুকেই সন্দেহ হল মহিলার, ফার্ম হাউজে কী কাণ্ড? মালিকের মোবাইল দেখে থ পুলিশ

Last Updated:

ওই ফার্ম হাউজে কয়েক দিন কাটানোর জন্য ভাড়া নিয়েছিল একটি পরিবার৷

বাথরুমে ঢুকতেই সন্দেহ মহিলার৷
বাথরুমে ঢুকতেই সন্দেহ মহিলার৷
ফার্ম হাউজে ছুটি কাটাতে গিয়েছিলেন মহিলা৷ কিন্তু বাথরুমে ঢুকেই সন্দেহ হয় তাঁর৷ সেই সন্দেহ যে অমূলক নয়, তা কয়েক মিনিটেই পরিষ্কার হয়ে যায়৷ কারণ খোঁজাখুজি করতেই তিনি দেখতে পান, বাথরুমের ভিতরে লুকিয়ে লাগানো রয়েছে একটি ক্যামেরা৷ বাথরুমে যাঁরাই ঢুকতেন, ওই ক্যামেরাতে তাঁদের সব ছবি উঠে যেত৷
মহারাষ্ট্রের পানভেলের তালোজার একটি খামার বাড়িতে এই ঘটনা ঘটেছে৷ ওই ফার্ম হাউজটি অতিথিদের থাকার জন্য ভাড়া দেওয়া হত৷ পানভেলের ধনসাগর গ্রামের ওই ফার্ম হাউজের মালিক মনোজ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ৷
তদন্তে নেমে পুলিশ ওই ফার্ম হাউজের মালিকের মোবাইল ফোন থেকে বহু মহিলার গোপনে তোলা ভিডিও-র সন্ধান পেয়েছে পুলিশ৷ অভিযোগ, মহিলা অতিথিদের ওই সমস্ত ভিডিও গোপন ক্যামেরা দিয়ে তোলার পর সেগুলি অসাধু উদ্দ্যেশ্যে ছড়িয়েও দিয়েছিলেন অভিযুক্ত৷
advertisement
advertisement
ওই ফার্ম হাউজের ম্যানেজারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পুলিশ৷ তদন্তকারীদের ধারণা, ওই ম্যানেজারও এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন৷
পুলিশ জানিয়েছে, ওই ফার্ম হাউজে কয়েক দিন কাটানোর জন্য ভাড়া নিয়েছিল একটি পরিবার৷ তাঁদের মধ্যে থেকেই একজন মহিলা বাথরুমে এই ক্যামেরাটি আবিষ্কার করেন৷ বিষয়টি নজরে আসতেই ফার্ম হাউজের মালিকের কাছে যান তিনি৷ তখন তিনি দেখেন, ফার্ম হাউজের মালিকই নিজের মোবাইল ফোনে ওই ভিডিওগুলি দেখতেন৷
advertisement
সঙ্গে সঙ্গে পরিবারের বাকি সদস্যদের বিষয়টি জানান ওই মহিলা৷ এর পরই খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে ফার্ম হাউজের মালিককে গ্রেফতার করে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Farm House Bathroom: বাথরুমে ঢুকেই সন্দেহ হল মহিলার, ফার্ম হাউজে কী কাণ্ড? মালিকের মোবাইল দেখে থ পুলিশ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement