advertisement

Uttar Pradesh News: ইউটিউবে ভিডিও দেখে মদ্যপ অবস্থায় অস্ত্রোপচার, উত্তরপ্রদেশে মহিলার মৃত্যু!

Last Updated:

মৃত ওই মহিলার নাম মুনিসরা রাওয়াত৷ পেটে যন্ত্রণা অনুভব করায় গত ৫ ডিসেম্বর ওই মহিলাকে তাঁর স্বামী বারাবাঁকির কোঠি এলাকায় দামোদর ঔষধালয় নামে ওই ক্লিনিকে নিয়ে যান৷

এই বেআইনি ক্লিনিকেই মহিলার অস্ত্রোপচার করা হয়৷ (ইনসেটে) অভিযুক্ত দু জন৷
এই বেআইনি ক্লিনিকেই মহিলার অস্ত্রোপচার করা হয়৷ (ইনসেটে) অভিযুক্ত দু জন৷
ইউটিউবের ভিডিও দেখে মদ্যপ অবস্থায় অস্ত্রোপচার৷ যার জেরে মৃত্যু হল এক মহিলার৷ শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বারাবাঁকির একটি বেআইনি ক্লিনিকে৷
জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম মুনিসরা রাওয়াত৷ পেটে যন্ত্রণা অনুভব করায় গত ৫ ডিসেম্বর ওই মহিলাকে তাঁর স্বামী বারাবাঁকির কোঠি এলাকায় দামোদর ঔষধালয় নামে ওই ক্লিনিকে নিয়ে যান৷ অভিযোগ, সেই ক্লিনিকের দায়িত্বে থাকা জ্ঞানপ্রকাশ মিশ্র নামে একজন ব্যক্তি মহিলাকে পরীক্ষা করে জানান, পেটে পাথর জমার কারণে যন্ত্রণা হচ্ছে৷ অস্ত্রোপচার করার জন্য ২৫ হাজার টাকা লাগবে৷
advertisement
ওই ব্যক্তির কথায় রাজি হয়ে অস্ত্রোপচারের জন্য অগ্রিম বাবদ ২০ হাজার টাকা দিয়েও দেন মহিলার স্বামী৷ এর পরেই ঘটে বিপত্তি৷ পুলিশের কাছে মহিলার স্বামী অভিযোগ করেছেন, ইউটিউবে অস্ত্রোপচারের ভিডিও দেখে মদ্যপ অবস্থায় তাঁর স্ত্রীর পেটে কাটাছেঁড়া শুরু করেন অভিযুক্ত জ্ঞানপ্রকাশ মিশ্র৷ অভিযোগ, কাঁচা হাতে এই অস্ত্রোপচার করতে গিয়ে মহিলার পেটে গভীর ক্ষত তৈরি করে ফেলেন অভিযুক্ত ব্যক্তি৷ বেশ কয়েকটি শিরাও কেটে যায়৷ যার জেরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে পরের দিন অর্থাৎ ৬ ডিসেম্বর মৃত্যু হয় ওই মহিলার৷ অভিযোগ, একা জ্ঞানপ্রকাশ নয়, তাঁর ভাইপো বিবেককুমার মিশ্রও অস্ত্রোপচারে সাহায্য করেন৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, জ্ঞানপ্রকাশের ভাইপো বিবেক রায়বরেলির সরকারি আয়ুর্বেদিক হাসাপাতালে কাজ করেন৷ সেই প্রভাব কাজে লাগিয়েই ওই বছরের পর বছর ওই বেআইনি ক্লিনিক চালানো হচ্ছিল৷ মহিলার মৃত্যুর পরই ওই ক্লিনিকটি সিল করে দিয়েছে পুলিশ৷ অভিযুক্ত জ্ঞানপ্রকাশ এবং তাঁর ভাইপোর বিরুদ্ধে গাফিলতির কারণে মৃত্যু সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ দুই অভিযুক্তেরই খোঁজ শুরু করেছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: ইউটিউবে ভিডিও দেখে মদ্যপ অবস্থায় অস্ত্রোপচার, উত্তরপ্রদেশে মহিলার মৃত্যু!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement