advertisement

‘ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানালেই কান ধরে করতে হবে ওঠ-বস’

Last Updated:

‘ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানালেই কান ধরে করতে হবে ওঠ-বস’

 #হায়দরাবাদ: ক্রিসমাসের পর এবার ফতোয়া ইংরাজি নববর্ষ পালনে ৷ ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানালেই পাল্টা শুভেচ্ছার বদলে কপালে জুটতে পারে শাস্তি ৷ ইংরাজি নববর্ষ পালন নিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন তেলেঙ্গনার এক পূজারি ৷
ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানালেই করানো হবে কান ধরে ওঠবস ৷ এমনই শাস্তির নিদান দিয়েছেন সিএস রঙ্গরাজন নামে তেলেঙ্গানার এক পূজারি ৷ তাঁর দাবি, ইংরাজি নববর্ষ পালন পাশ্চাত্য সংস্কৃতির অংশ ৷ নিজস্ব দেশের উৎসব ছেড়ে ইংরাজি নববর্ষ পালনে মেতে ওঠা হিন্দু সংস্কৃতি বিরোধী কার্যকলাপ বলেই মনে করেন রঙ্গরাজন ৷ তাই উচিত শিক্ষা দিতে পুরুত মশাইয়ের এহেন শাস্তির নিদান - নিউ ইয়ারের শুভেচ্ছা জানালেই করানো হোক ওঠবোস ৷
advertisement
সিএস রঙ্গরাজন সিএস রঙ্গরাজন
advertisement
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হিন্দু সংস্কৃতি ‘প্রেমী’ এই পূজারির বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওতে রঙ্গরাজন ভক্তদের ইংরাজি নববর্ষ পালনে ছেড়ে তেলুগু পরব 'উগাদি' পালনের পরামর্শ দিয়েছেন ৷ উল্লেখ্য, তেলুগুদের নববর্ষ শুরু হয় উগাদি অনুষ্ঠানের মাধ্যমে ৷
একইসঙ্গে রঙ্গরাজন তাদেরও তিরস্কার করেছেন যারা নিউ ইয়ার উপলক্ষে নিজেদের বাড়ি ও মন্দির সাজিয়ে তোলেন ৷ তাঁর কথায়, হিন্দুরা নিজেদের সংস্কৃতি ভুলে যেতে বসেছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানালেই কান ধরে করতে হবে ওঠ-বস’
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement