advertisement

'রক্তে ভেজা ন্যাপকিন নিয়ে কি বন্ধ‌ুর বাড়ি যাবেন?'

Last Updated:

৪২ বছরের স্মৃতি ইরানি আরও বলেন, 'কিন্তু এটা তো কমন সেন্স৷ রক্তমাখা স্যানিটারি প্যাড নিয়ে কি আপনি বন্ধুর বাড়ি যাবেন? আপনি তা করবেন না৷ তা হলে ঈশ্বরের গৃহে কী ভাবে প্রবেশ করবেন?'

#মুম্বই: শবরীমালা বিতর্কে যখন তুঙ্গে, তখনই আরেক বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ কেরলের শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে যখন সুপ্রিম কোর্টের রায়ে বিক্ষোভ চলছে, তখন স্মৃতির বক্তব্য, 'রক্তে ভেজা প্যাড নিয়ে কি আপনি বন্ধুর বাড়ি যাবেন?'
মুম্বইয়ে একটি অনুষ্ঠানে স্মৃতিকে শবরীমালা নিয়ে প্রশ্ন করা হলে, কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমি বলার কেউ নই, কারণ আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী৷ আমি বিশ্বাস করি, প্রার্থনা করার অধিকার আমার আছে, কিন্তু অপবিত্র করার অধিকার নেই৷ এই পার্থক্যটা বুঝতে হবে৷'
৪২ বছরের স্মৃতি ইরানি আরও বলেন, 'এটা তো কমন সেন্স৷ রক্তমাখা স্যানিটারি প্যাড নিয়ে কি আপনি বন্ধুর বাড়ি যাবেন? আপনি তা করবেন না৷ তা হলে ঈশ্বরের গৃহে কী ভাবে প্রবেশ করবেন?'
advertisement
advertisement
কেরালার প্রাচীন শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশে ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টের রায়ে, ১০ থেকে ৫০ বছরের মহিলারা (যাঁদের ঋতুস্রাব হয়) প্রার্থনার জন্য আয়াপ্পার মন্দিরে ঢুকতে পারবেন৷ এত দিন যা নিষিদ্ধ ছিল৷
আরও ভিডিও: ঋতুস্রাবের সময় কী করবেন?
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'রক্তে ভেজা ন্যাপকিন নিয়ে কি বন্ধ‌ুর বাড়ি যাবেন?'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement