advertisement

গণপিটুনি ও বিদ্বেষমূলক অপরাধ রুখতে লোকসভায় কড়া আইন আনা হবে, ইস্তেহারে ঘোষণা কংগ্রেসের

Last Updated:
#নয়াদিল্লি: ভোটের মুখে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস ৷ আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস । কর্মসংস্থান, শিল্প, ন্যূনতম আয় যোজনা-সহ ৫৫ পাতার ইস্তেহারে নানা বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস ৷ পাশাপাশি, সেই সমস্ত প্রতিশ্রুতি পালনের আশ্বাসও দিয়েছে কংগ্রেস ৷
কংগ্রেসের ইস্তেহারে জানানো হয়েছে, ক্ষমতায় এলে সপ্তদশ লোকসভায় এবং রাজ্যসভায় একটি বিল পাশ করানো হবে ৷ সেই বিল মারফত ভুয়ো অভিযোগের ভিত্তিতে দেশে বেড়ে চলা গণপিটুনি, জ্বলন্ত পুড়িয়ে দেওয়া কিংবা নগ্ন করে প্রকাশ্যে ঘুরতে বাধ্য করার মত গুরুত্বপূর্ণ অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য একটি আইন পাশ করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কংগ্রেসের ইস্তেহারে ৷
advertisement
নয়া বিল মারফত এই ধরণের ঘটনার শিকার হবেন যারা তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ পাশাপাশি, যে এলাকায় ঘটনাটি ঘটবে, সেই এলাকার পুলিশ এবং জেলা প্রশাসকের অবহেলার জন্য তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার বিষয়টি নথিভুক্ত থাকবে আইনে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গণপিটুনি ও বিদ্বেষমূলক অপরাধ রুখতে লোকসভায় কড়া আইন আনা হবে, ইস্তেহারে ঘোষণা কংগ্রেসের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement